প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রমিক সংকটে ডুবতে বসা ধান কেটে দিলেন আনসার সহকর্মীরা

নেত্রকোনা প্রতিনিধিপ্রকাশ: ০১ মে ২০২৬, ২১:০৪
শ্রমিক সংকটে ডুবতে বসা ধান কেটে দিলেন আনসার সহকর্মীরা

সংগৃহীত ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে টানা বৃষ্টি ও শ্রমিক সংকটে পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা তিন আনসার সদস্যের এক একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন সহকর্মীরা। এ মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২২ জন নারী ও পুরুষ সদস্য উৎসবমুখর পরিবেশে ধান কাটার কাজে অংশ নেন।

গ্রামের আনসার ভিডিপি সদস্য মো. খায়রুল, মো. বুলেন মিয়া ও মো. দুলাল মিয়ার প্রায় এক একর জমির ধান পেকে গেলেও শ্রমিক সংকটে সময়মতো কাটতে পারছিলেন না। এর মধ্যে টানা বৃষ্টিতে ধান পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে পুরো ধান কেটে ঘরে তুলে দেন।

বুলেন মিয়া জানান, এ সময়ে একজন শ্রমিকের মজুরি ১২০০ থেকে ১৫০০ টাকা। এত খরচ দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় ছিলেন। পরে কর্মকর্তাসহ অন্য সদস্যরা এসে ধান কেটে ঘরে তুলে দেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উল্লেখ করেন, সদস্যদের পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শ্রমিকের অভাবে তারা কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে সবাই মিলে তাদের পাশে দাঁড়ান। সামান্য সহায়তা করতে পেরে ভালো লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের সময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়ে আনসার সদস্যরা একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন, যা সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে।

ধাননেত্রকোনার মোহনগঞ্জ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise