প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এজলাসে বিচারককে বিএনপিপন্থি আইনজীবীর গালাগালের অভিযোগ

খুলনা ব্যুরোপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২২:৩২
এজলাসে বিচারককে বিএনপিপন্থি আইনজীবীর গালাগালের অভিযোগ

সংগৃহীত ছবি

মামলার নথি পেতে দেরি হওয়ায় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি আইনজীবীর বিরুদ্ধে। এজলাস চলাকালে ২০-২৫ জন আইনজীবী ও বিচারপ্রার্থীদের সামনে অসৌজন্যমূলক আচরণের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিচারক। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে আদালতের কার্যক্রম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. ফরিদুজ্জামানের আদালতে ঘটে এ ঘটনা। পরে বিচারক বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে আবার এজলাসে ফেরেন।

খুলনার লবণচরা থানার সিআর ১৮৪/২৫ মামলার আসামি বাবু শেখের জামিন নিতে ফরিদুজ্জামানের আদালতে আসেন বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার। কিন্তু ওই মামলার ফাইল পাওয়া যাচ্ছিল না এজলাসে। এতে ক্ষুব্ধ হন অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার। এর জেরে দুপুর দেড়টার দিকে তিনি এজলাস কক্ষে থাকা ২০-২৫ আইনজীবী ও আসামিদের সামনে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারকের সঙ্গে।

তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই বিচারককে উদ্দেশ্য করে গালাগাল দেন আইনজীবী আবুল হোসেন হাওলাদার। বিচারক অপমানিত বোধ করে এজলাস ছেড়ে চলে যান নিজ কক্ষে। প্রায় দুই ঘণ্টা পর পুনরায় আদালতে ফেরেন তিনি।

আরও পড়ুন

ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

২৩ এপ্রিল ২০২৬


এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার ম্যাজিস্ট্রেট ফরিদুজ্জামানের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেছেন। একজন বিচারকের সঙ্গে এ ধরনের আচরণ অসভ্যতার শামিল।

আদালতের বেঞ্চ সহকারী তাপস পাল জানান, লবণচরা থানার একটি মারামারি মামলার আসামির জামিন নিতে এসেছিলেন অ্যাডভোকেট আবুল হেসেন হাওলাদার। তার ফাইল অন্য আদালতে থাকায় সেটি পরে আমাদের আদালতে আনা হয়। এর আগেই ওই আইনজীবী আদালতে লঙ্কাকাণ্ড বাধিয়ে দেন। একজন আইনজীবী হিসেবে তার আচরণ ছিল খুবই আপত্তিকর।


বিকালে আদালত চত্বরে অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার জানান, আদালতে তিনি দর্শক হিসেবে ছিলেন। আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।


এদিকে, বিকাল ৫টার পর বিচারকের কার্যালয়ে প্রবেশ করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মশিউর রহমান নান্নুসহ কয়েকজন নেতা। তারা আধা ঘণ্টার বেশি সময় বিচারকের সঙ্গে কথা বলেন। বের হওয়ার সময় সিদ্ধান্ত জানতে চাইলে তাদের ভাষ্য, এটা আমাদের নিজস্ব বিষয়। আদালতে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি হয়। আগামী রবিবার আমরা নিজেরা ঠিক করে নেব।


এ ব্যাপারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. ফরিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।


খুলনাবিএনপিপন্থি আইনজীবীবিচারককে গালাগাল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise