গাজীপুরে পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

সংগৃহীত ছবি
গাজীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরের ধীরাশ্রম থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল এসব তথ্য জানান।
‘গত শুক্রবার রাতে র্যাব-১ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানাধীন ধীরাশ্রমের যোগীতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যের বড় চালান কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে উল্লেখ করেন কমান্ডার মো. নাফিজ বিন জামাল। গোপন সংবাদের ভিতিত্তে যোগীতলা থেকে ঝাজর গামী পাকা রাস্তার পূর্বপাশে একটি পরিত্যক্ত নির্মাণাধীন বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয় বলেও জানাচ্ছিলেন তিনি।
নাফিজ বিন জামাল বলছিলেন, উদ্ধারকৃত অস্ত্রের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

