আগামীর সময়

বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলামের বিরুদ্ধে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, চব্বিশের জুলাই আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। এতে আজিজুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন আজিজুল ইসলাম। সর্বশেষ তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

    শেয়ার করুন: