প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্কুল বন্ধ করে বিদ্যালয় মাঠে বিএনপি নেতার মেলা

কিশোরগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
স্কুল বন্ধ করে বিদ্যালয় মাঠে বিএনপি নেতার মেলা

ছবি: আগামীর সময়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল চলাকালীন সময়েই টানা দুই দিন ধরে মেলা বসানোয় ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম। অভিযোগ উঠেছে, স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে কোনো ধরনের অনুমতি ছাড়াই বিদ্যালয় মাঠ দখল করে এই মেলার আয়োজন।

উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ৭৭ নং বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রবিবার থেকে মেলা বসানো হয়। ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে আশঙ্কাজনকভাবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকরা উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষগুলো প্রায় ফাঁকা। ৪র্থ শ্রেণিতে মাত্র চারজন শিক্ষার্থীকে পাওয়া যায়, অন্য শ্রেণীগুলোতে উপস্থিতি ছিল না বললেই চলে। শিক্ষকদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের অনুপস্থিতিতে কার্যত ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিষ্ঠানটিতে মোট ১৪১ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক রয়েছেন। কিন্তু মেলার কারণে অধিকাংশ শিক্ষার্থী আসতে পারছে না বিদ্যালয়ে। অনেক অভিভাবকও শিশুদের নিরাপত্তা ও পড়াশোনার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরত থাকছেন সন্তানদের স্কুলে পাঠানো থেকে।

বিদ্যালয় মাঠ দখল করে মেলা আয়োজনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা চলতে থাকলে শিশুদের নিয়মিত পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং দীর্ঘমেয়াদে তাদের শিক্ষাজীবনে ফেলবে নেতিবাচক প্রভাব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সাহা জানাচ্ছেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল কোনো অনুমতি ছাড়াই মেলা বসিয়েছে বিদ্যালয় মাঠে। চাকরির অবস্থান ও বাস্তব পরিস্থিতির কারণে আমি সরাসরি বাধা দিতে পারছি না। তবে বিষয়টি অবহিত করেছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে।

পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলত হোসেন খান বলছেন, বিদ্যালয় মাঠে জোরপূর্বক বসানো হয়েছে মেলা। যা সম্পূর্ণ অননুমোদিত। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। 

অন্যদিকে মেলা কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন কাজী দাবি করছেন, এটি মূলত একদিনের ছোট একটি মেলা ছিল। যা এখন ভেঙে ফেলা হচ্ছে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলছেন, বিষয়টি আজকে জেনেছি। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও থানার ওসিকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ।

কিশোরগঞ্জমেলা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise