প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে দুর্ভোগে চালকরা

২০০ টাকার তেল নিতে বাড়তি খরচ ১০০!

যশোর প্রতিনিধিপ্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৫:২৫
২০০ টাকার তেল নিতে বাড়তি খরচ ১০০!

সংগৃহীত ছবি

দিন যত গড়াচ্ছে যশোরে জ্বালানি তেলের সংকট তত প্রকট আকার ধারণ করছে। রেশনিং পদ্ধতি চালুর পর অল্প হলেও তেল মিলবে এমন প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। কিন্তু বাস্তবে সে আশা হতাশায় রূপ নিয়েছে। মাত্র ২০০ টাকার তেল কিনতে চালকদের ঘুরতে হচ্ছে পাম্পে পাম্পে। ৫-৬টি পাম্প ঘুরলে হয়তো একটিতে তেল মিলছে, তাও আবার সংগ্রহ করতে হচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। ভাগ্য বিড়ম্বনায় কারো কারো পাম্প খোঁজার চক্করেই ১০০ টাকার তেল ফুরিয়ে যাচ্ছে। অধিকাংশ পাম্পে এখন ঝুলছে ‘তেল নেই’ নোটিশ।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত যশোর শহরের মণিহার, পালবাড়ি ও দড়াটানাসহ বিভিন্ন এলাকার পাম্পগুলো ঘুরে দেখা গেছে এক অসহায় দৃশ্য। তেলের জন্য মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কোথাও পেট্রোল থাকলে অকটেন নেই, আবার কোথাও অকটেন থাকলে পেট্রোল নেই- এমন লুকোচুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।শুক্রবারেও দেখা গেছে একই অবস্থা।

বৈশ্বিক সংকটে গত ৫ মার্চ থেকে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তেলের মজুত যথেষ্ট আছে। এমনকি বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়লেও ব্যতিক্রম বাংলাদেশ; এখনো সরকার ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করছে। ইতোমধ্যে ভারত থেকেও দেশে জ্বালানি তেল এসেছে। এরপরও তেলের অস্থিরতা কাটেনি। আজ ছুটির দিনে সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। কিন্তু এসব উদ্যোগের চেয়েও প্রকট হয়ে উঠছে বাজারের অস্থিরতা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, অগ্রিম টাকা দিয়েও মিলছে না তেল। আর সাধারণ মানুষ প্রয়োজনেও গাড়ি চালাতে পারছে না। বিশেষ করে মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

ব্যবসায়ী সাগর ইসলাম বলছিলেন, আমি ছোট একটা ব্যবসা করি। তেল নিতে পাম্পে এসেছিলাম, কিন্তু দেখি তেল নেই। পাম্পে ‘তেল নেই’ লেখা ঝুলিয়ে রেখেছে। এখন কী করব বুঝতে পারছি না। তেল নেই আমার গাড়িতেও।

‘আমি ভোমরার দিকে যাব। কিন্তু কোনো পাম্পেই তেল পাচ্ছি না। আমার গাড়িতেও তেল নেই। বুঝতে পারছি না আমি কীভাবে গন্তব্যে পৌঁছাব’, বলছিলেন আরেক পথচারী।

মেসার্স তোফাজ্জল হোসাইন ফিলিং স্টেশনের কর্মচারী ইয়ারুল ইসলাম জানান, গত তিন দিন ধরে ডিপো থেকে তেল আসছে না। গ্রাহকরা তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। আমাদেরও খারাপ লাগছে। সামনে আবার ঈদের বোনাস ও বেতনের একটা বিষয় রয়েছে।

‘অতিরিক্ত মানুষ তেল নেওয়ার কারণেই তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমরা সরকারি নিয়ম মেনেই ২০০ টাকার তেল দিচ্ছি। কিন্তু অনেকেই বারবার এসে তেল নিতে চাইছেন। নিষেধ করলে অনেক সময় খারাপ ব্যবহারও করছেন। পাম্প মালিকরা কখনোই তেল মজুত করে সংকট তৈরি করতে চান না। বরং আমরা চাই বেশি বিক্রি হোক, যাতে আমাদের আয় বাড়ে এবং কর্মচারীদের বেতন ঠিকভাবে দিতে পারি’, জানাচ্ছিলেন প্রান্তিক পেট্রোলিয়ামের ম্যানেজার রিমান।

মেসার্স মনির উদ্দিন ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, ডিপো থেকে কোটাভিত্তিক মাত্র ৯ হাজার লিটার ডিজেল পেয়েছেন তারা। তবে পেট্রোল ও অকটেন সরবরাহ পাননি। বর্তমানে তাদের পাম্পে শুধু ডিজেল বিক্রি হচ্ছে। তিনি বলেন, “ডিপো থেকে আমাদের জানানো হয়েছে আগামী শুক্র ও শনিবার পে-অর্ডার করে অগ্রিম রাখতে। পরে তারা জানাবে তেল দিতে পারবে কি না। আমরা ইতোমধ্যে পে-অর্ডারের টাকা প্রস্তুত করে রেখেছি।”

যশোরপেট্রোল পাম্প
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise