আগামীর সময়

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী, সম্পাদক রাজু

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী, সম্পাদক রাজু

সংগৃহীত ছবি

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রাণ- আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে ঢাকাস্থ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের সঞ্চলনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মেহেদী হাসান।

    শেয়ার করুন: