নাটোরে অবৈধভাবে তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত ছবি
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে দেড় হাজার লিটার ডিজেল তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টার উপজেলার দুলুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার দুলুর মোড় এলাকায় একটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী আসাদ আলী তার দোকানে প্রায় দেড় হাজার লিটার ডিজেল তেল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন এ মর্মে তিনি মুচলেকা দেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলছিলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি ঠেকাতে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

