মাদারীপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ছবিঃ আগামীর সময়
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপটির হেলপার। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় কুমার হাওলাদার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটি সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয়রা চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

