প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাইনে ছিল লাল পতাকা, লাইনচ্যুত ট্রেনের চালক ‘পলাতক’

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:৪৪
লাইনে ছিল লাল পতাকা, লাইনচ্যুত ট্রেনের চালক ‘পলাতক’

সংগৃহীত ছবি

বগুড়ার সান্তাহার স্টেশন থেকে নীলফামারীর দিকে যাওয়ার পথে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চালক ও স্টাফদের হদিস মিলছে না। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, মেরামত কাজ চলায় ওই লাইনে লাল পতাকা টানানো ছিল। তারপরও ট্রেন চালিয়ে নেন চালক।

দুর্ঘটনায় এর ৯ বগি লাইনচ্যুত হয়েছে। অন্তত ৪৭ জনের আহত হওয়ার খবর প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই মাহফুজুর রহমান জানিয়েছেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে।

‘সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুসময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়।’

এ ঘটনায় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ছিটকে খাদে পড়ে যায়। পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান জানালেন, আহতদের নওগাঁ ও আদমদিঘীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা বলছেন, রেললাইনের ওই স্থানে মেরামতের কাজ চলছিল। লাল পতাকাও টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পর চালক ও স্টাফদের পাওয়া যায়নি।

একই তথ্য দিলেন সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই। 

‘সামনে লাল পতাকা দেওয়া ছিল। তারপরেও চালক দ্রুতগতিতে আসায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

‘আমরা দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনার খবর পাই। আমাদের চারটি ইউনিট উদ্ধার কাজ করছে। আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর। স্থানীয়রাও কয়েকজনকে হাসপাতালে নিয়েছেন’- বলছিলেন নওগাঁ ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম।

ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে বলে হালনাগাদ তথ্য দিলেন পাকশী রেলওয়ের এসপি।


বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে আসা রুপসা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে, রাজশাহী থেকে আসা বরেন্দ্র এক্সপ্রেস এবং ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেস সান্তাহার জংশনে আটকা পড়েছে।

লাইনচ্যুত বগিগুলো সরাতে ক্রেনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। রেললাইন মেরামতের কাজও চলছে। কাজ শেষ হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে- আশ্বস্ত করলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ হোসেন।

বগুড়াট্রেন দুর্ঘটনাট্রেন লাইনচ্যুত
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise