প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

আলোচিত ‘স্পাইডারম্যান’ চোর সোমাসহ গ্রেপ্তার ৪

জামালপুর প্রতিনিধিপ্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২৩:০০
আলোচিত ‘স্পাইডারম্যান’ চোর সোমাসহ গ্রেপ্তার ৪

ছবিঃ আগামীর সময়

জামালপুরে চাঞ্চল্যকর চুরির ঘটনায় আলোচিত ‘স্পাইডারম্যান’ খ্যাত নারী চোর মোছা. সোমা আক্তারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের অভিযানে তিনি তার ৪ সহযোগীসহ গ্রেপ্তার হন।

গ্রেপ্তার পৌর শহরের শাহাপুর এলাকার মুনসুর আলীর মেয়ে সোমা আক্তার ছাড়া অন্যরা হলেন একই এলাকার মো. সবুজ হাসান (২১), মোছা. স্বপ্না (২৩) এবং মো. ছামিদুল হক ওরফে আশিক (২৬)।

পুলিশ জানায়, গত শনিবার পৌর শহরের দক্ষিণ কাচারীপাড়া (শান্তিবাগ) এলাকার ব্যাংক কর্মকর্তা মো. গোলাম সরওয়ার চৌধুরীর একটি নির্মাণাধীন বাসায় ঘটে দুর্ধর্ষ এই চুরির ঘটনা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, জনৈক নারী ভেন্টিলেটর বেয়ে অত্যন্ত সাবলীলভাবে ঘরের ভেতরে প্রবেশ করছেন। এই ফুটেজটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। ওই নারী বিশেষ পরিচিতি পান ‘স্পাইডারম্যান চোর’ হিসেবে।

ঘটনাটি পুলিশের নজরে আসার পর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহইয়া আল মামুনের নেতৃত্বে শুরু হয় তদন্ত।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে সরিষাবাড়ী থেকে স্বপ্না ও আশিককে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা সোমা ও সবুজকে গ্রেপ্তার করা হয় শাহাপুর এলাকা থেকে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরিকৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম। যার মধ্যে রয়েছে: ১৪ কয়েল বিদ্যুতের তার, ১০টি ইলেকট্রিক বোর্ড, ১টি সার্কিট ব্রেকার সেট ও ৩০টি সুইচ।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। এই ঘটনায় ভুক্তভোগী গোলাম সরওয়ার চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, ‘স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করি। প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

‘জেলা পুলিশ অপরাধ দমনে অনুসরণ করছে জিরো টলারেন্স নীতি। জননিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত থাকবে এ ধরনের অভিযান। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে’, যোগ করেন ফারহানা ইয়াসমিন।

জামালপুরচুরি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise