প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রহ্মপুত্রে মহাষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

জামালপুর প্রতিনিধিপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২০:৪৬
ব্রহ্মপুত্রে মহাষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

ছবিঃ আগামীর সময়

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরের ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্রের পবিত্র জলে পাপমুক্তির আশায় ঢল নামে হাজারো পুণ্যার্থীর।

সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের তটে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা ধর্মীয় রীতি মেনে স্নানে অংশ নিচ্ছেন। জামালপুর ছাড়াও পার্শ্ববর্তী শেরপুর, টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী এই উৎসবে যোগ দেন। ভক্তরা ফুল, বেলপাতা, ডাব ও কলা দিয়ে পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করেন।

পৌরাণিক কাহিনী উল্লেখ করে পুরোহিতরা জানিয়েছেন, মাতৃহত্যার পাপে অভিশপ্ত পরশুরাম ভারতের সব তীর্থস্থান ঘুরেও হাতে লেগে থাকা কুঠার খসাতে পারেননি। পরিশেষে ব্রহ্মপুত্রের পুণ্যজলে স্নান করার পর তার হাতের কুঠার খসে যায় এবং তিনি পাপমুক্ত হন।

‘সেই বিশ্বাস থেকেই আদি কাল ধরে সনাতন ধর্মাবলম্বীরা পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় চৈত্র মাসের এই তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করে আসছেন’, পুরোহিতদের ভাষ্য।

উৎসবের গুরুত্ব তুলে ধরে জামালপুর বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর কুমার দেব বলছিলেন, ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়—এই বিশ্বাস থেকেই আমরা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছি।

উৎসবের নিয়মিত অংশগ্রহণকারী রাজীব জানালেন, প্রতি বছর আমরা পূর্বপুরুষদের এই ধর্মীয় রীতি অনুসরণ করে আসছি। চৈত্র মাসের এই বিশেষ দিনে স্নান করলে বিগত দিনের সব গ্লানি মুছে যায় এবং পুণ্য লাভ করা যায়।

উৎসবে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। তার কথায়, স্নানোৎসবকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই ধর্মীয় উৎসব পালন করছেন।

জামালপুরউৎসবমহাষ্টমী
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise