প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাইসেন্স মেলেনি

৭ এপ্রিল হচ্ছে না রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

পাবনা প্রতিনিধিপ্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৭:৫৭
৭ এপ্রিল হচ্ছে না রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

ছবিঃ আগামীর সময়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেরপ্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের কাজ আবারও পিছিয়ে গেছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) থেকে প্রয়োজনীয় নকশা ও নিরাপত্তার ছাড়পত্র বা ‘কমিশনিং লাইসেন্স’ না পাওয়ায় এই বিলম্ব হচ্ছে। যার ফলে আগামী ৭ এপ্রিল এই ইউনিটে উৎপাদন শুরুর যে লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নির্ধারণ করেছিল, তা আর সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপ হিসেবে ৭ এপ্রিল জ্বালানি লোডিংয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সময়মতো লাইসেন্স না মেলায় পুরো প্রক্রিয়াটি আটকে গেছে।
​বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলছেন, “৭ এপ্রিল জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি রূপপুর কর্তৃপক্ষের ছিল, কিন্তু কমিশনিং লাইসেন্স সময়মতো পাওয়া যায়নি। তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কাজ শুরু করা যাচ্ছে না।”

তিনি জানান, পুরো বিষয়টি এখন নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের ওপর নির্ভর করছে। বিএইআরএ নথিপত্র পর্যালোচনা শেষ করে লাইসেন্স দিলেই নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

এর আগে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান ‘এটমস্ট্রয়এক্সপোর্ট’-এর দেওয়া সময়সীমা অনুযায়ী সরকার ৭ এপ্রিলের তারিখটি ঠিক করেছিল। পরিকল্পনা ছিল ২০২৬ সালের জুলাই নাগাদ পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট এবং ডিসেম্বরের মধ্যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বর্তমানে জ্বালানি লোডিং পিছিয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের এই লক্ষ্যমাত্রাও অনিবার্যভাবে পিছিয়ে যাচ্ছে।
​

প্রকল্প কর্মকর্তারা জানাচ্ছেন, জ্বালানি লোডিং শেষ করতে প্রায় এক মাস সময় লাগে। এরপর ‘চেইন রিঅ্যাকশন’ শুরু করতে আরও দুই মাস প্রয়োজন হয়। সব মিলিয়ে জ্বালানি ভরার পর পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে অন্তত ১০ থেকে ১১ মাস সময় লাগে। এদিকে পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসের শেষ নাগাদ লাইসেন্স পাওয়া যাবে। কেন্দ্রের ফোকাল পয়েন্ট কর্মকর্তা (মিডিয়া) সৈকত আহমেদ জানান, প্রথম ইউনিটের সব ধরনের নির্মাণকাজ ও পরীক্ষা-নিরীক্ষা গত মাসেই শেষ হয়েছে।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে পরমাণু শক্তি কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিএইআরএ একটি স্বাধীন সংস্থা। তারা নিরাপত্তা নিশ্চিত না হয়ে লাইসেন্স দেবে না। বর্তমান বিলম্ব মূলত অগ্নিনির্বাপণসহ কয়েকটি বিষয়ে সুরক্ষা যাচাইয়ের কারণেই হচ্ছে। তবে এ বিষয়ে বিএইআরএ-র লাইসেন্স অনুমোদন শাখার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের এই মেগা প্রকল্পে ১ নম্বর ইউনিটের কাজ প্রায় শেষ হলেও ২ নম্বর ইউনিটের অগ্রগতি ৭০ শতাংশের কিছু বেশি। ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের ৮১ শতাংশ অর্থ ইতিমধ্যে ব্যয় হয়েছে। ২০২২ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্প এখন তিন বছর পিছিয়ে আছে। গত বছর বাংলাদেশ ও রাশিয়া যৌথভাবে প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছিল। তবে প্রথম ইউনিটের কাজে এই নতুন বিলম্ব সেই সময়সীমা নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

জ্বালানি লোডিংবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise