আগামীর সময়

গৃহবধূর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

গৃহবধূর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের পর হত্যার করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে এমন অভিযোগ উঠেছে।

নিহতের ভাসুর জানাচ্ছিলেন, ‘আমার ছোট ভাইয়ের স্ত্রী দুই শিশুসন্তান নিয়ে ঘরে একাই থাকতেন। ভোরে সে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ২-৩ জন দরজা ভেঙে ঘরে ঢোকে। সে-সময় চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘরে ঢুকে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার আগে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। স্থানীয় একজনের সঙ্গে আমার ছোট ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, ঘর থেকে গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

ধর্ষণের অভিযোগের বিষয়ে ওসি বলছিলেন, বিষয়টি নিছক ডাকাতি নাকি ধর্ষণের কারণে সংঘটিত হয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা সম্ভব নয়। তদন্ত শেষ হলে আসল ঘটনা যানা যাবে, এর আগে কিছু বলা যাচ্ছে না।

    শেয়ার করুন: