প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতছড়ি জাতীয় উদ্যানে চরম পানি সংকট

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিপ্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৬:২৩
সাতছড়ি জাতীয় উদ্যানে চরম পানি সংকট

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পানির প্রাকৃতিক উৎস যেমন পাহাড়ি ছড়া ও নালা শুকিয়ে যাওয়ায় তৃষ্ণার্ত বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। অথচ এ উদ্যানে বিলুপ্তপ্রায় উল্লুক, মুখপোড়া হনুমান, চশমা হনুমান, লজ্জ্বাবতী বানর, মায়া হরিণ, বন্য শুকর, গন্ধ গোকুল, বনবিড়াল, মেছো বিড়ালসহ বিরল প্রজাতির প্রাণী রয়েছে। ক্রমান্বয়ে বনের প্রাকৃতিক গাছগাছালি বিলীন হওয়ায় পাহাড়ি ছড়া, নালা ও খাল শুকিয়ে যাচ্ছে। তৃষ্ণা মেটাতে লোকালয়ে ছোটাছুটি করতে গিয়ে বন্যপ্রাণী ট্রেন ও যানবাহনের নিচে কাটা পড়ে মারা যাচ্ছে।

পরিবেশকর্মী ও স্থানীয়দের মতে, গত দুই দশকে সাতছড়ি বনের গভীরতা অনেক হ্রাস পেয়েছে। দুই দশক আগেও শুষ্ক মৌসুমে ছড়া, খাল ও জলাধারে পানি দেখা যেত। তবে বনের ঘনত্ব কমে যাওয়ায় এখন শুষ্ক মৌসুমে পাহাড়ি ছড়া ও নালা শুকিয়ে বন্যপ্রাণীর খাওয়ার পানির সংকট তীব্র হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পানি ও খাবারের জোগান না থাকায় অনেক প্রাণী লোকালয়ে এসে নানা সময়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে। বন্যপ্রাণী সাধারণত উন্মুক্ত স্থানের পানি পান করে না। এরা বনজঙ্গলের গর্ত ও নালার পাশের পানি খেয়ে থাকে। দীর্ঘ অনাবৃষ্টিতে ছড়া-খাল শুকিয়ে গেছে। একটিমাত্র পুকুরেও এখন পানি নেই। পানির জন্য কৃত্রিম জলাধারগুলোও শুকিয়ে গেছে।

সাতছড়ি ত্রিপুরা পল্লীর বাসিন্দা ও পল্লী প্রধান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, আজ থেকে পনেরো, বিশ বছর আগেও শুকনো মৌসুমে এখানকার ছড়া ও খালে পানি থাকত। এখন পানি শুকিয়ে যায়। তবে ছড়ার কিছু কিছু স্থানে ড্রেজিং করে পানি রাখার জন্য ইতিপূর্বে সহব্যবস্থাপনা কমিটির সভায় প্রস্তাবও করা হয়েছে।

বন্যপ্রাণীর খাওয়ার পানির সংকটের কথা জানিয়েছেন সাতছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মেহেদি হাসান। ‘শুষ্ক মৌসুমে ছড়া শুকিয়ে গেলে বন্যপ্রাণীর খাওয়ার পানির কিছুটা সংকট দেখা দেয়। বনের ডরমেটরি এলাকায় একটি জলাধার আছে। এখানেই বন্যপ্রাণীরা পানি পান করে।’

পানি সংকটের বিষয়ে একাত্মতা পোষণ করেছেন সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপদি শফিকুল ইসলাম আবুল। ‘সাতছড়ির সবচেয়ে বড় সমস্যা পানি সমস্যা। শুস্ক মওসুমে পানির জন্য প্রতি বছর অনেক বন্যপ্রাণী লোকালয়ে চলে যায়। এতে বন্যপ্রাণী মারাও পড়ে। সাতছড়ি উদ্যানে পানির জন্য জলাধার তৈরির পরিকল্পনা রয়েছে।’

‘বৃষ্টি ও গাছ কমে গেছে আর জনসংখ্যা বেড়ে গেছে। যে কারণে শুষ্ক মৌসুমে উদ্যানের ভেতর পানির কিছুটা সংকট থাকে। তবে পানি না পেলেও গাছের পাতা চিবিয়ে নেয় প্রাণীরা,’ যোগ করেন তিনি।

সাতছড়ি জাতীয় উদ্যানকে পাখির রাজ্য বলা হয়। এখানে ২০০ প্রজাতি পাখি রয়েছে। রয়েছে ১৯৭ প্রজাতির জীবের বসবাস। এছাড়া ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ এবং ৬ প্রজাতির উভচর প্রাণী রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানে।

সাতছড়ি উদ্যানপানি সংকট
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise