আগামীর সময়

বাজার করে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

বাজার করে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবিঃ আগামীর সময়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মর্জিনা খাতুন (৩৫)। নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য পাশের একটি মুদি দোকানে গিয়েছিলেন মর্জিনা। কেনা শেষে বাড়ি ফেরার পথে হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শেয়ার করুন: