প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সীতাকুণ্ড

বিরোধের জেরে সেই শিশুকে ধর্ষণ-হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৯:৩০
বিরোধের জেরে সেই শিশুকে ধর্ষণ-হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সীতাকুণ্ডের ইকোপার্কে আট বছরের শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবেশী বাবু শেখকে। শিশুর বাবার সঙ্গে বিরোধের জেরে মেয়েটিকে ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন আসামি।

সীতাকুণ্ড থানায় প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানালেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

পার্ক এলাকার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশ। পরে কুমিরা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয় তাকে। 

নিহত ইরার মা রবিবার রাতে অজ্ঞাতপরিচয়দের আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আসামিকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণচেষ্টার ও ব্যর্থ হওয়ায় হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বাবু শেখ।

তার বরাতে ব্রিফিংয়ে এসপি জানালেন, ইরাদের পাশের বাড়িতেই থাকেন বাবু। ইরার বাবা রিকশাচালক মনির হোসেনের সঙ্গে তার অনেকদিনের বিরোধ। নানা ইস্যুতে দুই পরিবারের মধ্যে চলত ঝগড়াঝাঁটি।

মনিরের ওপর প্রতিশোধ নিতে তার ছোট্ট মেয়েকে হত্যার পরিকল্পনা করেন বাবু শেখ। ঘটনার দিন সকালে চকলেট দেয়ার ও বেড়াতে নেয়ার কথা বলে শিশুটিকে ইকোপার্কের ভেতর পাহাড়ে নিয়ে যান তিনি। করেন ধর্ষণের চেষ্টা।

‘বাবাকে বলে দেব’- একথা বলে চিৎকার করে ইরা। তখনই সঙ্গে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন বাবু। এক পর্যায়ে ইরাকে মৃত ভেবে চলে যান তিনি। সুযোগ পেয়েই রক্তাক্ত ইরা হেঁটে নেমে আসে পাহাড় থেকে।

পরিবারের সঙ্গে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা মাস্টার পাড়ায় ভাড়া বাসায় থাকত আট বছরের জান্নাতুন নেসা ইরা। পড়ত স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে ইকোপার্কের ভেতরে একটি রাস্তার সংস্কারকাজ করছিলেন কয়েক শ্রমিক। হঠাৎ পার্কের ভেতর দুর্গম পাহাড়ি এলাকা থেকে ছোট্ট একটি মেয়েশিশুকে রক্তাক্ত অবস্থায় হেঁটে নামতে দেখেন তারা। কাছে গিয়ে দেখেন, মেয়েটির গলা কাটা, রক্তে ভেজা পোশাক। দ্রুত তাকে হাসপাতালে নেন শ্রমিকরা।

ফেসবুকে ছবি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েকে শনাক্ত করেন স্বজনরা। পরে তাকে নেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে দুই দফা অপারেশনে কিছুটা সুস্থ হলেও মঙ্গলবার ভোররাতে মারা যায় ছোট্ট ইরা।

হাসপাতালে ভর্তি করার পর কথা বলতে না পারলেও ইশারায় নানাভাবে শিশুটি বোঝায়, সকালে দাদাবাড়ি যাওয়ার পথে পূর্বপরিচিত এক ব্যক্তি তাকে ইকোপার্কে নিয়ে যায়। সে তথ্যের সূত্র ধরেই তদন্ত করে থানা পুলিশ।

শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা- সাংবাদিকের প্রশ্নে এসপি নাজির বলেছেন, জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণচেষ্টার কথা জানালেও ইরার মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন পেলে পরিষ্কার হবে বিষয়টি।

শিশু নির্যাতনচট্টগ্রামসীতাকুণ্ডইরা হত্যা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise