ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি
পঞ্চগড় থেকে রংপুর যাচ্ছিল বিআরটিসির একটি বাস। পথে ঠাকুরগাঁওয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন একজন। সদর উপজেলার সালন্দর শিংপাড়ায় শুক্রবার সকাল ৭টার দিকের ঘটনা এটি।
নিহত ব্যক্তি ছিলেন পিকআপে। আহত হয়েছেন বাস ও পিকআপের হেলপার। তথ্যগুলো নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষ্যদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে ঘটনার বর্ণনা। টাইলসবোঝাই পিকআপটি ঢাকা থেকে যাচ্ছিল পঞ্চগড়ের দিকে। পথে শিংপাড়ায় বিআরটিসির বাসের সঙ্গে ঘটে সংঘর্ষ।
স্থানীয়রা আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি একটি টাইলস কোম্পানির কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সদর থানা পুলিশ।



