প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রায়পুর

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, অনিশ্চয়তায় ১১৩ শিক্ষার্থী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিপ্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:১১
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, অনিশ্চয়তায় ১১৩ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নের সেট বিতরণের ঘটনায় ১১৩ পরীক্ষার্থীর ফল নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে বিষয়টি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে না এবং যে সেটে পরীক্ষা হয়েছে, সে অনুযায়ী হবে খাতা মূল্যায়ন।

মঙ্গলবার (৫ মে) রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি কেন্দ্রের দ্বিতীয় ভেন্যুতে ঘটে এ ঘটনা। এদিন মানবিক বিভাগের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষায় নির্ধারিত ছিল তিন নম্বর সেট, কিন্তু ভুলবশত এক নম্বর সেটে নেওয়া হয় পরীক্ষা।

ঘটনাটি আজ বুধবার প্রকাশ্যে এলে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফারুকীকে শোকজ করে শিক্ষা বোর্ড। তবে এখনো তাকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়ায় স্থানীয়দের মধ্যে রয়েছে অসন্তোষ।

পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শেষে অন্যদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার পর তারা ভুলটি বুঝতে পারে। এতে অনেকেই পড়ে মানসিক চাপ ও দুশ্চিন্তায়।

পরীক্ষার্থী মিল্লাত হোসেন ও সৌরভ হোসেন জানায়, তারা বুঝতে পারে যে ভুল সেটে পরীক্ষা দিয়েছে এবং প্রশ্নের মানেও ছিল পার্থক্য।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ ঘটনাটিকে গুরুতর দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে চিঠি।

কেন্দ্র সচিব মোস্তফা ফারুকী ভুলের দায় স্বীকার করে জানালেন, পরীক্ষার আগে সিসিটিভি-সংক্রান্ত সমস্যায় ব্যস্ত থাকার সুযোগে অন্য এক শিক্ষক খুলে ফেলেন ভুল করে প্রশ্নপত্র। নিয়ম অনুযায়ী তার উপস্থিতিতে নির্ধারিত সেটের প্রশ্ন খোলার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামের ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, বিষয়টি এরই মধ্যে শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে এবং পরীক্ষার্থীদের উত্তরপত্র গ্রহণের আশ্বাস দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এ ঘটনার পর পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এমন অবহেলা ঠেকাতে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।



এসএসসি পরীক্ষারায়পুরভুল প্রশ্নপত্র
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise