প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রক্তাক্ত গলা নিয়ে হাঁটছিল শিশুটি, অপহরণ-হত্যাচেষ্টায় মামলা

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৯:৫৪
রক্তাক্ত গলা নিয়ে হাঁটছিল শিশুটি, অপহরণ-হত্যাচেষ্টায় মামলা

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কের ভেতরে একটি রাস্তার সংস্কারকাজ করছিলেন কয়েক শ্রমিক। হঠাৎ পার্কের ভেতর দুর্গম পাহাড়ি এলাকা থেকে ছোট্ট একটি মেয়েশিশুকে রক্তাক্ত অবস্থায় হেঁটে আসতে দেখেন তারা। কাছে গিয়ে দেখেন, মেয়েটির গলা কাটা, রক্তে ভেজা পোশাক। দ্রুত তাকে হাসপাতাল নেন শ্রমিকরা।

সীতাকুণ্ডের এই ঘটনাটি রোববার দুপুরের। আট বছরের মেয়েটির মা রোববার রাতে অজ্ঞাতপরিচয়দের আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। সীতাকুণ্ড থানার এসআই মো. কামরুজ্জামান আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়েটি এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। শ্বাসনালী কেটে যাওয়ায় হয়েছে দুটি অপারেশন। কিছুটা সুস্থ হলেও কথা বলতে পারছে না সে।

পরিবারের সঙ্গে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে ভাড়া বাসায় থাকে মেয়েটি। পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে। ঘটনার পর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ ঝাড়েন শিশুটির নিকটাত্মীয় ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন। তদন্তে দীর্ঘসূত্রিতা নয়, অবিলম্বে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন তিনি। নিয়মিতই পোস্ট দিয়ে শিশুটির স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানাচ্ছেন তিনি।

আগামীর সময়কে দেয়া সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দিয়েছেন নাজিম।

তিনি বলেছেন, বাসার কাছেই মেয়েটির দাদার বাড়ি। নিয়মিতই একা একা হেঁটে ১০ মিনিটের রাস্তা ধরে দাদার বাড়ি যায় সে। ঘটনার দিন সকাল ৯টার দিকে সে পথেই যাচ্ছিল শিশুটি। তার বাবা টমটমচালক ছিলেন কাজে। বাড়িতে নবজাতক নিয়ে ছিলেন মা।

দুপুরে বাড়ি ফিরে মেয়ের খোঁজ নেন বাবা। মা জানান, দাদাবাড়ি গেছে সে। তবে খোঁজ নিয়ে দেখেন, সেখানে সে নেই। এরপর চলে খোঁজাখুজি।

বিকালের দিকে ফেসবুকে স্বজনরা একটি গলাকাটা মেয়ে উদ্ধারের খবর দেখেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন, মেয়েটি তাদেরই। কীভাবে সে বাড়ি থেকে প্রায় ২০ মিনিটের দূরত্বের ইকোপার্কে গেল- তা জানেন না স্বজনরা।

কথা বলতে না পারলেও ইশারায় ও নানাভাবে শিশুটি বোঝায়, সকালে দাদাবাড়ি যাওয়ার পথেই একজন ব্যক্তি তাকে ইকোপার্কে নিয়ে যায়। স্বজনদের ধারণা, ওই ব্যক্তি শিশুর পূর্বপরিচিত। এ কারণে বিনাপ্রশ্নে তার সঙ্গে চলে যায় সে।

পুলিশের সূত্রের বরাতে নাজিম জানান, পর্যটন এরিয়া হওয়ায় ইকোপার্কের মূল প্রবেশপথে সিসিক্যামেরা লাগানো আছে। তবে সেই ফুটেজে শিশুকে নিয়ে যেতে দেখা যায়নি। তার ধারণা, বিকল্প দুটি পথের কোনো একটি দিয়ে নেয়া হয়েছে মেয়েটিকে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি অপারেশনের পর মেয়েটি কিছুটা সুস্থ। ধর্ষণ হয়েছে কিনা- পরীক্ষা করার জন্য তাকে রাখা হয়েছে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে।

তদন্ত চলছে, দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে- জানালেন মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই কামরুজ্জামান।

শিশু নির্যাতনচট্টগ্রামসীতাকুণ্ডইকোপার্ক
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise