প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদে পর্যটকদের টানতে প্রস্তুত রংপুরের বিনোদন কেন্দ্র

রংপুর ব্যুরোপ্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:৫৬
ঈদে পর্যটকদের টানতে প্রস্তুত রংপুরের বিনোদন কেন্দ্র

ছবিঃ আগামীর সময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোকে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে। নগরীর পার্ক, ঐতিহাসিক স্থান ও পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

রংপুর নগরীর জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চিকলি ওয়াটার পার্ক, রংপুর চিড়িয়াখানা, ভিন্ন জগৎ, তাজহাট জমিদারবাড়ি, আনন্দ নগর, তিস্তা পার্ক এবং তিস্তা সেতু। এসব স্থানে ঈদকে ঘিরে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত চিকলি ওয়াটার পার্ক বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় বিনোদন স্পটগুলোর একটি। প্রায় ১০০ একরের বেশি জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে বিভিন্ন ওয়াটার রাইড, শিশুদের খেলার স্থান, নাগরদোলা, কৃত্রিম ঝর্ণা ও সবুজে ঘেরা বাগান।

অন্যদিকে, রংপুর চিড়িয়াখানা দেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা হিসেবে পরিচিত। এখানে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার, জলহস্তীসহ নানা প্রাণী ছাড়াও শিশুদের জন্য রয়েছে বিনোদন রাইড, কৃত্রিম হ্রদ ও ‘ভূতের গুহা’।

ভিন্ন জগৎ বাংলাদেশের প্রথম প্লানেটেরিয়াম পার্ক হিসেবে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। এখানে রয়েছে মহাবিশ্ব সৃষ্টির ধারণা উপস্থাপন, কৃত্রিম স্থাপনা, ট্রেন, উড়োজাহাজসহ নানা বিনোদন ব্যবস্থা। পর্যটকদের জন্য আবাসন ও আধুনিক সুবিধাও রয়েছে।

ঐতিহাসিক নিদর্শন হিসেবে তাজহাট জমিদারবাড়ি বরাবরের মতোই দর্শনার্থীদের টানে ভরপুর থাকবে। একইভাবে পীরগঞ্জের আনন্দ নগর-এ রয়েছে আধুনিক রাইড ও নৈসর্গিক পরিবেশে বিনোদনের নানা আয়োজন।

এছাড়া মিঠাপুকুরে নবনির্মিত ফকিরবাড়ি পল্লী জাদুঘরে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা, ভ্রাম্যমাণ লাইব্রেরি এবং বিশ্রামের জন্য কুঁড়েঘর।

ঈদ উপলক্ষে এসব বিনোদনকেন্দ্রে আগের মতোই মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ঈদ উপলক্ষে বিনোদন পার্কগুলোতে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে। এছাড়াও টহল টিম থাকবে প্রতিটি স্পটের আশেপাশে। সবমিলিয়ে বিনোদন পার্কে যাতে ধরনের কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রস্তুতি রয়েছে।

সব মিলিয়ে, জলক্রীড়া, সাংস্কৃতিক আয়োজন ও ঐতিহাসিক ভ্রমণের সমন্বয়ে রংপুরে এবারের ঈদ ছুটি হয়ে উঠবে আনন্দ, স্বস্তি ও বিনোদনে ভরপুর।

রংপুরপর্যটকবিনোদন কেন্দ্র
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise