প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে রাজস্ব ছাড়া আসছে কোটি কোটি টাকার পণ্য

যশোর প্রতিনিধিপ্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৮:২০
বেনাপোল স্থলবন্দর দিয়ে রাজস্ব ছাড়া আসছে কোটি কোটি টাকার পণ্য

ছবি: প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা ও রাজস্ব ফাঁকি দিয়ে আসছে কোটি কোটি টাকার পণ্য। গত দুই মাসে বিভিন্ন পণ্যচালানে অনিয়ম ধরা পড়ে প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এ ধরনের কঠোর পদক্ষেপের কারণেই অসাধু চক্র সক্রিয় হয়ে অপপ্রচার চালাচ্ছে। রাজস্ব ফাঁকি ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কাস্টমস কমিশনার।

কাস্টমস সূত্রে জানা যায়, মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ফল, মাছ, মোটর পার্টস, শাড়ি, প্রসাধনী ও কেমিক্যালসহ নানা পণ্য আটক করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউসে যোগদানের পর যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল রাজস্ব আদায়ে কঠোরতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

তবে রাজস্ব ফাঁকি রোধে এই কঠোর অবস্থানের কারণে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের ভাষ্য, সাইদ আহমেদ রুবেল একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার বিরুদ্ধে অপপ্রচার গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কাস্টমস কর্মকর্তা জানান, পচনশীল পণ্যের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ন্যূনতম ওজনের চেয়েও বেশি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষণ চালানো হচ্ছে। ফলে প্রতিটি ট্রাকে অতিরিক্ত এক থেকে দেড় টন পণ্যের ওপর শুল্ক আদায় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এ ছাড়া অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ‘জি ট্রাক মুভমেন্ট’ সাব-মডিউল চালুর ফলে বিনা এন্ট্রিতে ভারতীয় ট্রাক প্রবেশ বন্ধ হয়েছে। মেনিফেস্টে উল্লেখিত ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না, যা রাজস্ব ফাঁকি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে আঙ্গুর, মোটরযানের যন্ত্রাংশ, সাগরের মাছ, কাপড়, কেমিক্যালসহ নানা পণ্যে ফাঁকি দেওয়া রাজস্ব ও জরিমানাসহ মোট ৩ কোটি ৩৫ লাখ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া অনিয়মের অভিযোগে তিনটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেও বাণিজ্য গতি কিছুটা ধীর হয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৬৮ হাজার ৮৬টি ট্রাকে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। এর মধ্যে আমদানি ১১ লাখ ১০ হাজার মেট্রিক টন ও রপ্তানি প্রায় ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জোর দিয়ে জানালেন বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান। বৈধ ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে, তবে অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় নেই বলেও আশ্বস্ত করলেন তিনি।

স্থলবন্দরবেনাপোল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise