প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাদ্য সংকটে লোকালয়ে বিপন্ন মেছো বিড়াল

হবিগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৩৭
খাদ্য সংকটে লোকালয়ে বিপন্ন মেছো বিড়াল

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের চুনারুঘাটে মাছ ধরার পলোয় আটকে পড়া একটি বিপন্ন মেছো বিড়াল উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জারুলিয়া গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করেন দুই স্বেচ্ছাসেবী।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানিয়েছেন, সম্প্রতি ওই গ্রামে প্রায়ই মুরগি হারিয়ে যাচ্ছিল। স্থানীয়দের মধ্যে ধারণা ছিল, রাতে ‘মেছো বাঘ’ আসে। শনিবার সন্ধ্যায় রুবেল মিয়া মাছ ধরার পলো নিয়ে ওত পেতে থাকেন। মোরগের ঘরের কাছে আসতেই প্রাণীটি পলোয় আটকা পড়ে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে এবং প্রাণীটিকে আক্রমণের চেষ্টাও করেন কয়েকজন।

খবর পেয়ে বন্য প্রাণীপ্রেমী আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহির ঘটনাস্থলে গিয়ে রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করেন। তার পরামর্শে রাতে কাছের একটি পুকুরপাড়ে অবমুক্ত করা হয় মেছো বিড়ালটিকে।

মাহমুদ হোসেনের ভাষ্য, মেছো বিড়াল সাধারণত জলাশয়সংলগ্ন নিরিবিলি এলাকায় বসবাস করে এবং রাতে মাছ শিকার করে। কিন্তু জলাভূমি ও কৃষিজমি কমে যাওয়ায় এদের আবাসস্থল ও খাদ্যের উৎস সংকুচিত হয়েছে। ফলে বাধ্য হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে এবং এ ধরনের ঘটনায় আটকা পড়ছে মেছো বিড়াল।

তিনি আরও উল্লেখ করেছেন, উদ্ধার হওয়া মেছো বিড়ালটি মধ্যবয়সী এবং আশপাশে এর পরিবার থাকার সম্ভাবনা রয়েছে। প্রাণীটিকে বিরক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।

মেছো বিড়াল, যা ‘বাঘরোল’ নামেও পরিচিত। ইংরেজিতে ফিসিং ক্যাট এবং বৈজ্ঞানিক নাম প্রিওনাইলুরাস ভিভেরিনাস। মাঝারি আকারের এই বিড়ালজাতীয় প্রাণী বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। গত কয়েক দশকে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। ২০০৮ সালে আইইউসিএন প্রজাতিটিকে ‘বিপন্ন’ তালিকায় অন্তর্ভুক্ত করে।

বিশেষজ্ঞদের মতে, মেছো বিড়াল জলাভূমি ও ছড়াকেন্দ্রিক পরিবেশে বাস করে এবং সাঁতারে পারদর্শী। গায়ের ছোপ ছোপ দাগের কারণে অনেক সময় এটিকে চিতাবাঘ ভেবে ভুল করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণীটি রাজ্য প্রাণীর মর্যাদা পেয়েছে।

বন্য প্রাণী সংরক্ষণ সোসাইটির অপরাধ দমন কর্মসূচির সমন্বয়কারী সামিউল মোহসেনিন বলেছেন, অনেক ক্ষেত্রে বাঘ ভেবে মেছো বিড়াল হত্যা করা হয়, যা উদ্বেগজনক। তার মতে, বন্য প্রাণীর স্বাভাবিক বিচরণক্ষেত্র দ্রুত সংকুচিত হচ্ছে, তাই সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি আরও উল্লেখ করেছেন, মৌসুমভেদে রোগাক্রান্ত মাছ খেয়ে জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেছো বিড়াল। এখনই কার্যকর উদ্যোগ না নিলে প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে, যা পরিবেশ ও খামার— উভয়ের জন্য ক্ষতিকর হবে।

হবিগঞ্জবন্যপ্রাণীমেছো বিড়াল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise