আগামীর সময়

ব‌রিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব‌রিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

বরিশাল নগরীর কাজীপাড়ায় রাহাত হোসেন আজাদ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে চেরাগ আলী সড়কে অবস্থিত নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাহাত হোসেন আজাদ ওই এলাকার বাসিন্দা মৃত মো. চেরাগ আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাহাত হোসেন আজাদ আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে মৃতের স্বজনরা বলছিলেন, আজাদ বরিশালে থাকলেও তার স্ত্রী ও একমাত্র সন্তান চট্টগ্রামে থাকেন। সম্প্রতি সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মামুন উল ইসলাম বলছিলেন, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

    শেয়ার করুন: