প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘হেলমেট তর্কে’ হামলা, এক বাড়িতে গুলিবিদ্ধ শিশুসহ ১৩

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৮:৩৪
‘হেলমেট তর্কে’ হামলা, এক বাড়িতে গুলিবিদ্ধ শিশুসহ ১৩

সংগৃহীত ছবি

মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত চাচা-ভাতিজা। হেলমেট পরা কাউকে দেখলেই ভাবেন- পুলিশ এলো। সেই আতঙ্ক থেকে তর্ক, পরে গুলি করা হয় হেলমেট পরে বাইক চালানো প্রতিবেশীর বাড়িতে। গভীর রাতের সেই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ওই বাড়ির শিশুসহ ১৩ জন। আহত আরও একজন। 

ঘটনার এই বিবরণ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের হামলার শিকার পরিবারের। স্থানীয় হারুন খান ও তার ভাতিজা মান্নান খানের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ। তাদের গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এটিকে পূর্ববিরোধের জেরে হামলা বলছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির।

আহতরা হলেন, মিজান খান, তার মা মিনু বেগম, বাবা খোরশেদ খান, ফুপু জয়তন বেগম ও শাফি বেগম, চাচা ইদ্রিস খান, ফুফাতো বোন ফাহিমা, ভাবি কাজল বেগম, নুপুর আক্তার ও বর্ণা আক্তার এবং ভাতিজা আয়ান ও মোস্তাকিন, ভাতিঝি দোলন ও ইভা আক্তার। মিজান ছাড়া অন্যদের চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতদের বর্ণনায় জানা গেছে, রোববার রাত ৯টার দিকে হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মিজান খান। এ সময় হারুন ও মান্নান তাকে আটকে হেলমেট পরতে নিষেধ করেন। এ নিয়ে কিছুক্ষণ চলে তর্কাতর্কি। এক পর্যায়ে মিজানকে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসব জানান মিজান। ক্ষুব্ধ হন তার বাবা খোরশেদ। ঘর থেকে বেরিয়ে হারুন ও মান্নানের নাম ধরে করেন চেঁচামেচি।

এসব শুনে হারুন ও মান্নান ১০-১৫ জনকে নিয়ে মিজানদের বাড়িতে শটগান নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি গুলিতে বাড়িতে থাকা শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নিতে বাধা দিচ্ছিল বাড়ি ঘিরে রাখা দলটি। রাত ১২টার দিকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

হাসপাতালে আসা ১৪ জনের মধ্যে ১৩ জনের শরীরে গুলির চিহ্ন দেখেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার পাল।

আহত রফিকুল খানের অভিযোগ, হারুন ও মান্নান এলাকায় মাদক কারবারে জড়িত। হেলমেট পরা কাউকে দেখলে তারা পুলিশ ভেবে ভয় পান। তাই এলাকায় হেলমেট পরে কাউকে বাইক চালাতে দেন না। তাদের কথা না মানলে হুমকি দেন, মারধরও করেন।

অভিযুক্ত হারুন, মান্নান ও মহসিন নামের আরেকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া। তাদের থেকে জব্দ করা হয়েছে একটি একনলা বন্দুক ও একটি পিস্তল। অস্ত্র দুটি বৈধ বলে প্রাথমিকভাবে নিশ্চিত থানা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ অবশ্য বলছেন, হামলাকারী ও হামলার শিকার- দুই পক্ষ একই বংশের। আগের বিরোধের জেরে ঘটেছে এই ঘটনা; তদন্তের পর জানা যাবে বিস্তারিত।

মুন্সীগঞ্জবন্দুক হামলা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise