নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য জানিয়েছেন নায়ারণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা কারাগারের পাশের একটি গুদামে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গুদামে গার্মেন্টসের ঝুটের কাপড়ে আগুন লাগায় লেলিহান শিখা অনেক ওপর পর্যন্ত দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



