প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

রাজশাহী ব্যুরোপ্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২১:৪৮
রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

ছবিঃ আগামীর সময়

দেড় শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় গ্রন্থাগারের নিজস্ব নবনির্মিত ভবনের উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনকালে তিনি বলেছেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবনের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম বইপাঠে আগ্রহী হয়ে উঠবে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলে জ্ঞানচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এই রাজশাহী সাধারণ গ্রন্থাগার। ১৮৭৬ সালে প্রকাশিত স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট গ্রন্থে বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম হান্টার উল্লেখ করেন, নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালেরও আগে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৮৪ সালে জমি ও ভবন প্রাপ্তির মাধ্যমে গ্রন্থাগারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।

হান্টারের তথ্যমতে, ১৮৭১-৭২ সালে এই পাঠাগারে মোট গ্রন্থের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৭টি এবং ছয়টি সাময়িকী নিয়মিত সংগ্রহ করা হতো। সে সময় অবিভক্ত বাংলা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকাশনা বিনামূল্যে সরবরাহ করা হতো, যা গ্রন্থাগারের সংগ্রহ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানিয়েছেন, বর্তমানে গ্রন্থাগারে প্রায় ৩৪ হাজার বই রয়েছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছে এটি জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নবনির্মিত ভবনের মাধ্যমে পাঠকদের জন্য আধুনিক পরিবেশে বই পড়া ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও গ্রন্থাগারের সহ-সভাপতি টুকটুক তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ও গ্রন্থাগারের কোষাধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান, শাহমখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসেন আলী, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, ‘সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ’-এর চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রন্থাগারের সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল, মো. মশিউর রহমান, মো. নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজশাহী অ্যাসোসিয়েশনের সদস্য, গ্রন্থাগারের সদস্য ও সুধীজন।

রাজশাহী সাধারণ গ্রন্থাগারউদ্বোধন
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise