মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার উদ্বোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ২৩৫তম শাখার
দেশের দেশ জুড়ে আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩৫তম শাখার।
স্থানীয় মানুষের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই চালু করা হয়েছে এই নতুন শাখা।
সম্প্রতি উৎসবমুখর পরিবেশে শাখাটির উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতা এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধন উপলক্ষে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শ্রীনগর ও আশপাশ এলাকার দুই হাজারেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে করেন সরাসরি মতবিনিময়। আলোচনায় উঠে আসে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, ব্যাংকিং সেবার বিস্তার এবং বিশেষ করে প্রবাসী আয়ের বিপুল সম্ভাবনা। এ সময় ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণসুবিধা, উন্নত ডিজিটাল ব্যাংকিং এবং আরও কার্যকর রেমিট্যান্স সেবা নিশ্চিত করার দেওয়া হয় আশ্বাস। একই সঙ্গে তিনি প্রধান কার্যালয় থেকে আসা সিনিয়র কর্মকর্তাদের সবার সঙ্গে করিয়ে দেন পরিচয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মামদুদুর রশীদ বলেছেন, ‘ঐতিহ্য ও সমৃদ্ধির জনপদ শ্রীনগরে (জমজম টাওয়ার, ভাগ্যকূল রোড, শ্রীনগর বাজার) ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের জন্য আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা। পাশাপাশি, এই অঞ্চলের মানুষের জন্য বিপুল রেমিট্যান্স সম্ভাবনাকে সামনে রেখে বিশেষ সেবাও আমরা প্রদান করছি। ইউসিবির এই নতুন শাখা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং আরও শক্তিশালী করবে আর্থিক সেবার পরিসরকে।’
দেশব্যাপী ব্যাংকের নেটওয়ার্ক সম্পর্কে তিনি আরও বললেন, ‘দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে ধাপে ধাপে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে ইউসিবি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেট মিলিয়ে ১ হাজার ২৭টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে আমরা সেবা দিচ্ছি গ্রাহকদের। নতুন এই শাখার মাধ্যমে শ্রীনগরের নাগরিক ও ব্যবসায়ীরা আমানত, ঋণ, রেমিট্যান্স এবং অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের আর্থিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।’
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজন তাদের এলাকায় ইউসিবির শাখা স্থাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।



