প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

মাইক্রোপ্লাস্টিক ও স্তন ক্যানসার সচেতনতায় স্টেট ইউনিভার্সিটির সেমিনার

প্রেস বিজ্ঞপ্তিপ্রকাশ: ০২ মে ২০২৬, ১৩:৩৩
মাইক্রোপ্লাস্টিক ও স্তন ক্যানসার সচেতনতায় স্টেট ইউনিভার্সিটির সেমিনার

সংগৃহীত ছবি

নারীর স্বাস্থ্য, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকি নিয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীর মিরপুর-১৩-এ ওজিএসবিএস হাসপাতাল প্রাঙ্গণে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘Microplastics & Women’s Health and Early Identification of Breast Cancer’ শীর্ষক এ আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন, সহযোগিতা দেয় হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং ওজিএসবিএস হাসপাতাল।

সেমিনারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবিএস হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. ফারহানা দেওয়ান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসডিসিইয়ের পরিচালক মো. মাহমুদুর রহমান। তিনি বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিশু ও প্রজননক্ষম নারীদের স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি ঝুঁকি ব্যাখ্যা করেন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানা শারমিন। তিনি Self-Breast Examination-এর প্রয়োজনীয়তা সহজভাবে ব্যাখ্যা করে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিশেষজ্ঞ ও সমন্বয়ক প্রফেসর ডা. ইকবাল কবির এবং এইচএনও চেয়ারম্যান ডা. আবু জামিল ফয়সাল।

আলোচনায় প্রফেসর ডা. ইকবাল কবির উল্লেখ করেন, কার্যকর নীতিনির্ধারণে গবেষণাভিত্তিক তথ্য অপরিহার্য এবং উচ্চতর শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তা আরও শক্তিশালী করা সম্ভব। প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন জানান, নিয়মিত Self-Breast Examination স্তন ক্যানসার শনাক্তে সহায়ক হওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখে। ডা. আবু জামিল ফয়সাল যৌথ গবেষণা ও অ্যাডভোকেসির ওপর গুরুত্ব দিয়ে বলেন, সমন্বিত উদ্যোগই কার্যকর পরিবর্তন আনতে পারে।

সেমিনারে নারীর স্বাস্থ্যঝুঁকি, মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদি প্রভাব, প্লাস্টিক নিয়ন্ত্রণে নীতিমালা এবং ন্যানোপার্টিকলের সম্ভাব্য ক্ষতি নিয়ে আলোচনা হয়। প্যানেল সেশনটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রফেসর ডা. ফারহানা দেওয়ান।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব হেলথের ডিন প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন। তিনি প্লাস্টিক ব্যবহারে সংযমী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক তাহনিয়াতুল জান্নাত সামিরা। সমাপনী বক্তব্যে প্রফেসর ডা. ফারহানা দেওয়ান এ ধরনের জনস্বাস্থ্যভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারস্তন ক্যান্সার
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise