আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ৮টি নতুন এটিএম বুথ উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ৮টি নতুন এটিএম বুথ উদ্বোধন
গ্রাহকদের আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে চলতি বছরে দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ভার্চুয়ালি একযোগে উদ্বোধন করেন ৮টি নতুন এটিএম বুথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একই দিনে রাজধানীসহ ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল ও নরসিংদী জেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নতুন এটিএম বুথগুলো চালু করা হয় আনুষ্ঠানিকভাবে।
গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক গ্রহণ করেছে এ উদ্যোগ।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ১৪০০-এর বেশি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে সুদৃঢ় করেছে নিজেদের অবস্থান।



