স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
অনুষ্ঠিত হয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৬তম সভা।
গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে এ সভা। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ এবং পরিচালকদের মধ্যে কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস এ এম হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম প্রমুখ। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে অংশ নেন গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক।
সভায় ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরডি) আবু ছালেহ মুহম্মদ সাহাব উদ্দীনও ছিলেন উপস্থিত।
এ ছাড়া ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস অংশগ্রহণ করেন সভায়।



