প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মিউচুয়াল ফান্ডের স্বচ্ছতায় দৈনিক এনএভি দাখিলের নির্দেশ

বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৪৬
মিউচুয়াল ফান্ডের স্বচ্ছতায় দৈনিক এনএভি দাখিলের নির্দেশ

ছবিঃ আগামীর সময়

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যপ্রবাহ সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

সংস্থাটি বলছে, এখন থেকে সকল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে (এএমসি) প্রতিদিনের নিট সম্পদ মূল্য (এনএভি), বিক্রয় মূল্য (সেল প্রাইস) এবং সারেন্ডার মূল্য দাখিল করতে হবে কমিশনে। এতে মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা বাড়বে এবং আরও হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্য পাবেন বিনিয়োগকারীরা।

সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন থেকে জারি করা এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে দেশের সকল সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিএসইসি (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’-এর বিধি ৭৩(২) অনুযায়ী, সকল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত মিউচ্যুয়াল ফান্ডসমূহের দৈনিক নিট সম্পদ মূল্য (এনএভি), বিক্রয় মূল্য (সেল প্রাইস) এবং সারেন্ডার মূল্য পাঠাতে হবে নির্ধারিত ইমেইল (mfnavsubmission@sec.gov.bd) ঠিকানায়। চিঠি প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে এ নির্দেশনা।

আগে পূর্বের সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডের যে এনএভি ছিল, সেই দামে পরবর্তী সপ্তাহজুড়ে ইউনিট কেনা বা সারেন্ডার (বিক্রি) করতে পারতেন বিনিয়োগকারীরা। এতে সেই সপ্তাহে শেয়ারের দাম বেড়ে গেলেও বাড়তি সুবিধা পেতেন না তারা। নতুন পদ্ধতিতে রিয়েল-টাইম বা দৈনিক এনএভি কার্যকর হওয়ায় যে দিন টাকা তুলতে চাইবেন, সেই দিনের বাজার পরিস্থিতি অনুযায়ী প্রকৃত মূল্য পাবেন বিনিয়োগকারী।

এ উদ্যোগকে মিউচ্যুয়াল ফান্ড খাত আধুনিকায়নের একটি অংশ হিসেবে দেখছে কমিশন। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি নির্ভর নজরদারি বাড়বে এবং কোনো ধরনের অনিয়ম বা তথ্য গোপনের সুযোগ কমে আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিশেষ করে ওপেন-এন্ড ফান্ডের ক্ষেত্রে প্রতিদিনের এনএভি সরাসরি প্রভাব ফেলে বিনিয়োগকারীদের প্রবেশ ও প্রস্থান সিদ্ধান্তে। এ নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং সামগ্রিকভাবে আরও গতিশীল হয়ে উঠবে শেয়ারবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিউচ্যুয়াল ফান্ড খাতে দীর্ঘদিন ধরেই তথ্য প্রকাশে ধীরগতি এবং অসামঞ্জস্যতা নিয়ে অসন্তোষ ছিল বিনিয়োগকারীদের। অনেক ক্ষেত্রে দৈনিক এনএভি সময়মতো প্রকাশ না হওয়ায় সঠিক সময়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারতেন না তারা। ফলে স্বচ্ছতা ও আস্থার ঘাটতি তৈরি হয় বাজারে। নতুন এ নির্দেশনার মাধ্যমে প্রতিদিনের ভিত্তিতে ফান্ডগুলোর প্রকৃত অবস্থান সম্পর্কে পাওয়া যাবে হালনাগাদ তথ্য।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ‘নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ অনুযায়ী, এখন থেকে প্রতিদিন এনএভি দিতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে। রিয়েল টাইম বা তাৎক্ষণিক এনএভির ভিত্তিতে যেন রিডেমশন ক্রিয়েশনটা করা যায়, সে জন্য প্রতিদিন তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

মিউচুয়াল ফান্ডএনএভি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise