প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

অলিম্পিকের ১৮ কোটি টাকার নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৩:৫২
অলিম্পিকের ১৮ কোটি টাকার নতুন বিনিয়োগ

উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় সাশ্রয় করতে নতুন বিনিয়োগের পথে হাঁটছে শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত শক্তিশালী কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি তাদের নিজস্ব প্যাকেজিং সুবিধা বাড়াতে একটি নতুন কার্টন প্ল্যান্ট স্থাপন এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে তিনটি কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ রোববার অনুষ্ঠিত সভায় নতুন এ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কোম্পানির নিজস্ব প্রয়োজনে ৩-প্লাই ও ৫-প্লাই করুগেটেড কার্টন উৎপাদনের জন্য একটি ‘সিঙ্গেল কার্টন মেকিং প্রোডাকশন প্ল্যান্ট’ স্থাপন করা হবে। এই প্রকল্পের জন্য চীন থেকে ১০ সেট অত্যাধুনিক মূলধনী যন্ত্রপাতি আমদানি করা হবে। এর এলসি মূল্য (ফ্রেইটসহ) ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ১৮ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকা।

নতুন এই প্ল্যান্টটি চালু হলে বছরে প্রায় ৩৯৪.২০ মিলিয়ন বর্গমিটার করুগেটেড বোর্ড উৎপাদন সম্ভব হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কুতুবপুর কারখানায় এই যন্ত্রপাতিগুলো স্থাপন ও কমিশনিং করা হবে। এতে কোম্পানির নিজস্ব প্যাকেজিং চাহিদা পূরণ সহজ হবে এবং খরচ কমবে।

এছাড়া জ্বালানি খাতে টেকসই উন্নয়ন ও উৎপাদন খরচ কমাতে তিনটি কারখানায় রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক। এ লক্ষ্যে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করা হবে।

মাদানপুর কারখানায় ৩২৯.৬১৫ কিলোওয়াট পিক সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হবে ১ কোটি ৩১ লাখ ৮৬ হাজার টাকা। কুতুবপুর কারখানায় ৩১৮.৮৯ কিলোওয়াট সক্ষমতার প্ল্যান্ট স্থাপনে ব্যয় হবে ১ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা এবং লোলাটি কারখানায় ৩৯৩.২৫ কিলোওয়াট সক্ষমতার প্ল্যান্ট স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা।

ডিএসই-এর তথ্য অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ব্যবসায়িকভাবে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৫.৯৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫.৮২ টাকা। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৫.৩৪ টাকা। শক্তিশালী ডিভিডেন্ট প্রদানের ইতিহাস থাকা এই কোম্পানিটি সর্বশেষ ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে।

কোম্পানি কর্তৃপক্ষ আশা করছে, এসব বিনিয়োগ সম্পন্ন হলে প্যাকেজিং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার কোম্পানির উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

অলিম্পিক১৮ কোটি টাকানতুন বিনিয়োগ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise