অস্থিরতা কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আগামীর সময় গ্রাফিক্স
একদিনের ব্যবধানে দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। এতে বিনিয়োগকারীদের মাঝে ফিরেছে কিছুটা স্বস্তি। টানা পতনের ধারা কাটিয়ে বাজারে আবারও মিলছে ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সামগ্রিক অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব। এর প্রতিফলন দেখা গেছে শেয়ারবাজারেও। ফলে গত এক মাসের বেশি সময় ধরে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৫টির, দর কমেছে ৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১২৬ কোটি ২২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৯ পয়েন্টে। সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ৭০টির এবং ২৫টির দর রয়েছে অপরিবর্তিত। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকার। ২১ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-টেকনো ড্রাগস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ১০৯ বারে লেনদেন করেছে ৪২ লাখ ৪৭ হাজার ২৭৮টি শেয়ার। যার বাজার মূল্য ৩০ কোটি ৬৮ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি অটোকার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি লেনদেন করেছে ২ হাজার ৯০৭ বারে ৫ লাখ ১৭ হাজার ৭০৫টি শেয়ার। যার বাজার মূল্য ১০ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি লেনদেন করেছে ৪ হাজার ১১৫ বারে ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার। যার বাজার মূল্য ২৬ কোটি ৩৭ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে রানার অটোর ৯.৮১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৯.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৮.৫৫ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৮৩ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৭.২৫ শতাংশ, টেকনো ড্রাগসের ৬.২৭ শতাংশ ও শার্প ইন্ড্রাস্ট্রিজের ৬.২৫ শতাংশ।



