প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শিক্ষকদের জন্য থাকছে না গ্রীষ্ম ও শীতের ছুটি

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৯:৩৮
শিক্ষকদের জন্য থাকছে না গ্রীষ্ম ও শীতের ছুটি

ছবিঃ আগামীর সময়

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের দীর্ঘদিনের ভ্যাকেশন প্রথা বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের চাকরি ‘নন-ভ্যাকেশন বিভাগ’ গণ্য করতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে শিক্ষকরা দীর্ঘ গ্রীষ্ম বা শীতকালীন ছুটি আর পাবেন না। বরং সাধারণ সরকারি কর্মচারীদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় আসবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এটি মূলত দীর্ঘ ছুটি কমিয়ে শিক্ষকদের নিয়মিত প্রশাসনিক বা একাডেমিক কাজে ব্যস্ত রাখার পদক্ষেপ। সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা গ্রীষ্ম ও শীতকালীন পূর্ণ ছুটি ছাড়াও কলেজ বন্ধ থাকলে অঘোষিত ছুটি ভোগ করেন।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, সরকারি কলেজের শিক্ষকরা বর্তমানে ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করলেও এ সংজ্ঞা পর্যালোচনা করে সংশোধনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এ সংজ্ঞা পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।

তবে ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে সুস্পষ্ট বিধান থাকায় এ বিধি সংশোধনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বলেও স্মারকে উল্লেখ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা খাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না বলে মত দিয়েছিল। একইসঙ্গে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, গড় বেতনে অর্জিত ছুটিসহ অন্য সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

পরে বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর মতামত চাওয়া হলে কমিশন জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগের আওতায় আনার বিষয়ে ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবসম্মত ও যথাযথ।

ওই স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো যৌক্তিকতা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জাতীয় বেতন কমিশনের মতামতের ভিত্তিতে সরকারি কলেজ শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়কলেজ শিক্ষকভ্যাকেশন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise