মাউশির মহাপরিচালক হলেন ড. সোহেল

ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার মহাপরিচালক (ডিজি) হলেন ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুসারে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. খান মইনুদ্দিন আল মাহমুদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এতদিন মাউশির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. সোহেল। সেই সঙ্গে গেল ১৬ এপ্রিল মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বও পান তিনি।
তাছাড়া শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবেও তিনি কাজ করেছেন দীর্ঘদিন। তবে ১৬ এপ্রিল মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার আগে সে পদ থেকে তিনি সরে দাঁড়ান।



