প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

এবার নতুন রূপে চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩
এবার নতুন রূপে চঞ্চল চৌধুরী

সংগৃহীত ছবি

অভিনয় এর পাশাপাশি গানেও বেশ পারদর্শী দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজের কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেছেন। এমনকি, জনপ্রিয় শিল্পীদের গানও তিনি কাভার করেছেন। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন চঞ্চল চৌধুরী।

পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘শেকড়’ এ চঞ্চল চৌধুরীর গান শোনা যাবে এবার। সিনেমার জন্য তিনি দুটি বাউল গান নতুনভাবে রেকর্ড করেছেন। একটি গান বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, আরেকটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে, ছাড়িয়া না যাও মোরে’। সিনেমার গল্পের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে গান দুটি বাছাই করেছেন চঞ্চল নিজেই।

চঞ্চল চৌধুরী জানান, ‘শুটিং চলাকালে মনে হয়েছিল, এখানে গান থাকলে গল্পের আবহ আরও সমৃদ্ধ হবে। পরিচালক ব্রাত্য বসুকে জিজ্ঞেস করলাম, তিনি সম্মত হলে আমি দুটি গান সাজেস্ট করি। পরিচালক রাজি হয়েছেন এবং শর্ত দিয়েছেন, গানগুলো অবশ্যই আমাকে গাইতে হবে।’

চঞ্চল চৌধুরী মনে করেন, সিনেমার গল্প ও গান একত্রিত হয়ে দর্শকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। ‘শেকড়’ সিনেমাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’কে অবলম্বন করে তৈরি হয়েছে।

এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র ইন্দ্র নামে এক শ্রমজীবী, যার পিতাকে স্মৃতিভ্রংশের অসুখে ভুগতে দেখা যায়। চঞ্চল নিজেই এই চরিত্রে সংযুক্ত হয়েছেন, কারণ তাঁর বাবা মৃত্যুর আগে একই ধরনের অসুখে ভুগেছেন। সিনেমার পোস্ট প্রডাকশন প্রক্রিয়া সম্পন্নের পথে। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ ব্যানার্জি।

চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনসূয়া মজুমদার। এই বছরের মধ্যেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চঞ্চল চৌধুরী
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise