প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রুনা লায়লার সুরে গান গেয়েছিলেন আশা, রেকর্ডিংয়ে শেষ দেখা

বিনোদন ডেস্কপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৫:৪৪
রুনা লায়লার সুরে গান গেয়েছিলেন আশা, রেকর্ডিংয়ে শেষ দেখা

আশা ও রুনা

কিন্নরকণ্ঠী আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সংগীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। ‘আভি না যাও ছোড় কার, দিল আভি ভরা নেহি’ বলে হাজার ডাকলেও তিনি সাড়া দেবেন না আর। তাঁর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল বাংলাদেশের বরেণ্য শিল্পী রুনা লায়লার। তাকে ‘রুনাজি’ ও ‘আপনি’ বলে সম্বোধন করতেন আশা।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আশা ভোঁসলে। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। এ খবর জানার পর থেকে স্বাভাবিকভাবেই বিমর্ষ রুনা লায়লা। তার স্মৃতির জানালায় উঁকি দিচ্ছে আশার সঙ্গে কাটানো দিনগুলো। সাধারণ শ্রোতাদের মতো তারও অন্যতম প্রিয় শিল্পী ছিলেন আশা ভোঁসলে। এমনকি রুনা লায়লার সুরে একটি বাংলা গানও গেয়েছেন প্রয়াত বর্ষীয়ান গায়িকা। তারা একমঞ্চে যেমন গেয়েছেন, তেমনই একসঙ্গে রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসেছিলেন।

২০১২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সুরক্ষেত্র’তে মূল তিন বিচারক ছিলেন রুনা লায়লা, আশা ভোঁসলে ও পাকিস্তানের আবিদা পারভীন। তখন শুটিংয়ের ফাঁকে তারা আড্ডা দিতেন। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের প্রতিযোগীরা। ‘সুরক্ষেত্র’ সঞ্চালনা করেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আশা ভোঁসলের সঙ্গে দেখা হয় রুনা লায়লার। তখন আলমগীর প্রযোজিত ও পরিচালিত ‘একটি সিনেমার গল্প’র শুটিংয়ে পরবর্তী কাজের জন্য তার সঙ্গে কলকাতায় গিয়েছিলেন তিনি। একই হোটেলে আশা ভোঁসলে পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছেন জেনে তাঁর রুমে গিয়ে দেখা করেন রুনা লায়লা। তাকে দেখেই জড়িয়ে ধরেন আশা ভোঁসলে। পরে তারা বেশ কয়েকটি স্থিরচিত্র তোলেন। বেশকিছু সময় গল্প করে কাটান। এর প্রায় দুই বছর আগে ঢাকায় একটি অনুষ্ঠানে একমঞ্চে গান করেছিলেন আশা ও রুনা।

‘একটি সিনেমার গল্প’তে প্রথমবার একটি গান সুর করেন রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এটি গেয়েছেন আঁখি আলমগীর। আলমগীরের অনুপ্রেরণায় গানে সুরারোপ করার অনুপ্রেরণা পেয়েছেন রুনা লায়লা। এরপর তিনি উপমহাদেশের গুণী কয়েকজনের জন্য গান সুর করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আশা ভোঁসলে।

২০১৯ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত হয় সিটি ব্যাংকের প্রযোজনায় ‘রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরেভার’ শিরোনামে পাঁচটি গানের ভিডিও। এর মধ্যে ‘চলে যাওয়া ঢেউ’ শিরোনামের একটি গান ছিল আশা ভোঁসলের। এটি লিখেছেন কবির বকুল। এই গানের রেকর্ডিংয়ে শেষ দেখা আশা ভোঁসলের সঙ্গে রুনার। ২০২০ সালের ১১ মার্চ অ্যালবাম আকারে পাঁচটি গানের প্রকাশনা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্য হাউজ অব লর্ডসে। এতে রুনার সুরে আরও গেয়েছেন রাহাত ফতেহ আলি খান, হরিহরণ ও আদনান সামি।

রুনা লায়লা
১
জীবনের শেষ দিন পর্যন্ত আশা বিশ্বাস করতেন, গানই তার নিঃশ্বাস

জীবনের শেষ দিন পর্যন্ত আশা বিশ্বাস করতেন, গানই তার নিঃশ্বাস

‘পিয়া তু আব তো আ যা’, ‘ইয়ে মেরা দিল’, ‘দম মারো দম’ বা ‘ও হাসিনা জুলফোঁয়ালি’-এই গানগুলো শুধু জনপ্রিয়ই নয়, একেকটি সময়ের পরিচয় বহন করে। যে গানগুলো গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সে গানের জগতে পা রাখা। ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রে গান রেকর্ড। পঞ্চাশের দশকে যখন লতা...

বিস্তারিত পড়ুন...

২
সেই হাসপাতাল, সেই রবিবার, সেই ৯২ বছর...

সেই হাসপাতাল, সেই রবিবার, সেই ৯২ বছর...

যেখানে মিলল জীবনেরও তাল-লয়। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে দুই বোন। দুজনেই ছিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী। দুই বোনের মধ্যে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মারা যান লতা। আর আজ রবিবার চলে গেলেন ছোট বোন আশা। তার বয়স হয়েছিল ৯২।কিছুটা অবিশ্বাস্য হলেও সত্যি যে, লতাও মারা গেছেন ৯২ বছর বয়সে। আর সেদিনটি...

বিস্তারিত পড়ুন...

    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise