দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা

রণবীর সিং ও দীপিকা পাডুকোন, দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্য জীবন আগামী সেপ্টেম্বরেই শেষ, এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যখন বিচ্ছেদের খবর ছড়াচ্ছে তখন তারা দিলেন আনন্দের খবর।
রবিবার সকালে তাদের তিন থেকে চার হওয়ার সুখবর জানালেন ‘দীপবীর’। ছোট্ট দুয়ার জন্য খেলার সঙ্গী আনছেন রণবীর-দীপিকা।
দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সামাজিক মাধ্যমে অভিনব কায়দায় জীবনের আরও এক নতুন ইনিংস শুরুর ঘোষণা করলেন এই তারকা দম্পতি। একটা কথা তো না বললেই নয়, নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার অটুট ভালোবাসার নজির গড়লেন রণবীর-দীপিকা।
রবিবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট দুয়ার হাতে ধরা প্রেগকালার টিউব যার মাধ্যমেই দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
সুখবর শেয়ার করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীরা।



