প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ফের মা হচ্ছেন দীপিকা, ছবি কি হাত থেকে ছুটে যাবে?

বিনোদন ডেস্কপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৪
ফের মা হচ্ছেন দীপিকা, ছবি কি হাত থেকে ছুটে যাবে?

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া)

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের দ্বিতীয় সন্তান আসছে জানিয়ে সম্প্রতি ভক্তদের আনন্দে ভাসিয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে অভিনেতা রণবীর সিং ও তার সংসারে আসে প্রথম কন্যাসন্তান দুয়া। এবার আরও বড় হচ্ছে তাদের পরিবার। এমন সুখবরের মধ্যেই দীপিকার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বি-টাউনে। অনেকের ধারণা, ‘রাকা’সহ হাতে থাকা চলচ্চিত্রগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে তার।

আবার এমনও শোনা যাচ্ছে, ছবিগুলোতে দীপিকা শুধু স্বল্প উপস্থিতির চরিত্রে পর্দায় আসবেন। তবে এই গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ‘রাকা’র পরিচালক অ্যাটলি জোর দিয়ে বলেছেন, ‘দীপিকা এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমাদের কাজ এগোচ্ছে। শুটিং চলছে দারুণ গতিতে ও ইতিবাচক পরিবেশে। গর্ভাবস্থার মধ্যেও কাজ থামানোর কোনো ইচ্ছা প্রকাশ করেননি দীপিকা।’

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে দুয়া (ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া)

জানা গেছে, আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’য় বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। তিনি প্রয়োজনীয় সতর্কতা মেনে এসব দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন।

দীপিকার হাতে আরও আছে সিদ্ধার্থ আনন্দ পারিচালিত ‘কিং’। এতে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন দেখা যাবে ফের। ছবিটির শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। সম্প্রতি একটি বিজ্ঞাপনী চুক্তির কাজও সম্পন্ন করেছেন তিনি।

শুটিংয়ে আট ঘণ্টার বেশি সময় না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল এবং সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন দীপিকা। আট ঘণ্টার শিফট নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধের জেরে পক্ষে-বিপক্ষে মন্তব্য করেন অনেকে।

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া)

দীপিকা বরাবরই মানসিক স্বাস্থ্য ও কর্মজীবনে ভারসাম্য রাখার গুরুত্ব নিয়ে সরব। তার এই অবস্থানকে সমর্থন করেছেন অনেক সহকর্মী। সম্প্রতি দীপিকার পক্ষে কথা বলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, ‘ক্যারিয়ারে শুরুর দিকে যেকোনো অভিনেত্রীর অবস্থান আলাদা থাকে। কিন্তু দীপিকা এমন একটি জায়গা অর্জন করেছেন, যেখানে নির্মাতাদেরই তার সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। কারণ এখন তাকে মা হিসেবেও দায়িত্ব সামলাতে হয়।’

কঙ্গনা যোগ করেন, ‘একদিকে পেশা, অন্যদিকে পরিবার; নারীদের কাছ থেকে ইদানীং দ্বিগুণ দায়িত্ব আশা করে সমাজ। এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। জন্মহার কমে যাওয়া কিংবা সম্পর্কে ভাঙনের পেছনে এই বাস্তবতা রয়েছে। তাই নারীদের সেই প্রয়োজনীয় জায়গা ও সময় দেওয়া জরুরি।’

দীপিকা পাড়ুকোনবলিউড
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise