প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

‘এই সিরিজ সাড়া জাগাবে নয়তো খুব বাজে নাটক হবে’, বাকিটা ইতিহাস

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
‘এই সিরিজ সাড়া জাগাবে নয়তো খুব বাজে নাটক হবে’, বাকিটা ইতিহাস

দেশ-বিদেশের সবশ্রেণির বিপুলসংখ্যক দর্শকদের মন জয় করা পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র সফলযাত্রা ৫২তম পর্বে থামছে। শনিবার (১৮ এপ্রিল) শেষ পর্বের শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। এ উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন দর্শকনন্দিত সিরিজটির রচয়িতা-পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কলাকুশলীরা।

গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে প্রতিটি পর্ব। শুরু থেকেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজ। এর জমজমাট প্রতি পর্বে কী ঘটে, সেসব দৃশ্য ব্যাপক আগ্রহ ভরে দেখেছেন দেশ-বিদেশের দর্শকরা। একদিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন নতুন রেকর্ড জন্ম দিয়েছে ‘এটা আমাদেরই গল্প’। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে এসেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য।

সংবাদ সম্মেলনে ‘এটা আমাদেরই গল্প’র টাইটেল গান খালি গলায় গেয়ে শুনিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজন আরফিন রুমির।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পারিবারিক গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভাবনীয় সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে।

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’র মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। গল্পে তারা আপন দুই ভাই। ফাহাদের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সামির। মেয়েটির নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। শেষ পর্বের সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন তারা।

অভিনেতা ইরফান সাজ্জাদ
‘এটা আমাদেরই গল্প’ শেষ পর্যায়ে পৌঁছেছে, এজন্য আমাদের খারাপ লাগছে। জানি না, এই সেট আর এই গল্প আর ফিরবে কিনা! কিন্তু আমি দর্শকসহ সবাইকে মিস করবো। রাজ ভাই আমাকে এই ধারাবাহিকে কাজ করার প্রস্তাব দিয়ে বলেছিলেন, এটা তার স্বপ্নের একটি কাজ। তিনি ভিন্ন কিছু করতে চেয়েছিলেন। তার ধারণা ছিল- হয় এটি দেশের অন্যতম সেরা কাজ হবে, নয়তো খুব বাজে একটা নাটক হবে। রাজ ভাইয়ের বিশ্বাস ছিল, এটি দর্শকদের কাছে পৌঁছাবে। তার ভাবনা সত্যি হয়েছে। ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মন কেড়ে সব রেকর্ড ভেঙে দিয়েছে!

অভিনেত্রী কেয়া পায়েল
সবসময় চাইতাম অভিনেত্রী হিসেবে এমন কাজ করতে চাই যেটা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। ‘এটা আমাদেরই গল্প’ করার পর মনে হয়েছে, কাল থেকে যদি অভিনয় ছেড়ে দেই তবু আমার কোনও আফসোস থাকবে না। কারণ আমি এমন অসাধারণ একটি সিরিয়াল করতে পেরেছি। এই সিরিয়ালটি আমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে।

অভিনেতা খায়রুল বাসার
আমরা এত মানুষ সাত মাস একসঙ্গে একটি পরিবারের মতো ছিলাম। আমি দর্শক হিসেবে ধারাবাহিকটি দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়েছি। অনেকে আমার প্রকৃত নাম জানেন না, কিন্তু ‘এটা আমাদেরই গল্প’র সামির নামে তারা আমাকে চেনেন। আমিও চাই, মানুষের মনে সামির হিসেবেই টিকে থাকি আমি!

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল
আমার অভিনীত সায়রা চরিত্রটি এত সাড়া পাবে ভাবিনি। আমার ক্যারিয়ারে অনেক বড় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে এই ধারাবাহিক। এখানে দারুণ একটি পরিবার পেয়েছি। সবার সঙ্গে হৃদ্যতা গড়ে উঠেছে। হৈ-হুল্লোড় করার পাশাপাশি ভালো কাজ করার তাগিদ ছিল সবার। সব মিলিয়ে ‘এটা আমাদেরই গল্প’ সেরা প্যাকেজ।

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু
সবশ্রেণির মানুষের কাছে ‘এটা আমাদেরই গল্প’ তুমুল জনপ্রিয়। একজন সিএনজিচালকও ঘাড় ঘুরিয়ে বলেন, ‘আপনাকে চিনি, এটা আমাদেরই গল্পের মা আপনি!’ অভিজাত শ্রেণি থেকেও এই ধারাবাহিকের জন্য প্রশংসা পেয়েছি। এটাই আমাদের সার্থকতা, পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সার্থকতা।

সংবাদ সম্মেলনে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের কলাকুশলীরা (ছবি: সিনেমাওয়ালা)

অভিনেত্রী দীপা খন্দকার
আমাদের সাত মাসের পথচলা শেষ হচ্ছে। সাত মাস আগে আরেক সংবাদ সম্মেলনে বলেছিলাম- দর্শকেরা পারিবারিক গল্পই দেখতে চায় এবং এমন নাটক দেখতে তারা অপেক্ষা করে। আমার ধারণা মিথ্যে হয়নি। আমার ২০ বছরের ক্যারিয়ারে দেশের কোনও ধারাবাহিকের নতুন পর্বের জন্য দর্শকদের এতটা উন্মুখ থাকতে দেখিনি, ‘এটা আমাদেরই গল্প’র ক্ষেত্রে যা দেখেছি।

অভিনেতা ইন্তেখাব দিনার
কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম। হঠাৎ একজন ফুফা বলে ডাকতে থাকে আমাকে। ‘এটা আমাদেরই গল্প’র ওপার বাংলায়ও কতটা দর্শকপ্রিয়তা পেয়েছে, এতেই বোঝা যায়। ‘এটা আমাদেরই গল্প’র সুবাদে অনেকদিন পর একটি চরিত্রের সত্যিকারের জনপ্রিয়তা উপভোগ করছি। এজন্য নির্মাতা রাজকে ধন্যবাদ।

সিরিজে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি। চিত্রগ্রহণে আদিত্য মনির।

নাটককেয়া পায়েলখায়রুল বাসারইরফান সাজ্জাদসুনেরাহ বিনতে কামালমুহাম্মদ মোস্তফা কামাল রাজএটা আমাদেরই গল্প
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise