প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

বিনোদন ডেস্কপ্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৯:৪৭
ঈদে জি সিরিজে আসছে নাটক ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন।

নাটকটিতে অভিনয় করেছেন- শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিম, সূর্ঘসহ আরও অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প আবর্তিত হয়েছে রাকিব ও শম্পা নামের এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। প্রেমের বিয়ে হওয়ায় বিয়ের পর দীর্ঘ সময় একে অপরকে ছাড়া থাকতে পারেনি তারা। বিয়ের চার বছর পার হলেও তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা একই রকম রয়েছে।

গল্পে দেখা যাবে, একসময় রাকিবের মনে হয় নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার। এমন সময় শম্পা সাত দিনের জন্য বড় বোনের বাসায় যাওয়ার পরিকল্পনা করে। বাইরে থেকে মন খারাপের ভান করলেও ভেতরে ভেতরে বেশ খুশি হয় রাকিব। কারণ এই সময়টাতে সে নিজের মতো করে জীবন কাটানোর পরিকল্পনা করে।

এরপর শুরু হয় রাকিবের সাতদিনের নানা পরিকল্পনা। কখনো ঘুমিয়ে সময় কাটানো, কখনো পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করা, আবার কখনো অফিস সহকর্মীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা-তবে প্রতিটি পরিকল্পনাই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার কারণে ভেস্তে যায়।

পুরনো প্রেমিকার হঠাৎ স্বামীসহ হাজির হওয়া, সহকর্মীর সঙ্গে বিব্রতকর পরিস্থিতিতে পড়া, জুয়ায় অর্থ হারানো কিংবা বন্ধুর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়া-সব মিলিয়ে রাকিবের সেই ‘স্বাধীন’ সাতদিন পরিণত হয় নানা হাস্যরসাত্মক বিপত্তিতে।

নাটকের শেষ দিকে এক ঘটনার জেরে পুলিশের হাতে আটকও হতে হয় রাকিবকে। খবর পেয়ে থানায় হাজির হন তার স্ত্রী শম্পা। এরপর কী ঘটে এবং এই সাত দিনের অভিজ্ঞতা রাকিবের জীবনে কী ধরনের পরিবর্তন আনে-সেই গল্পই উঠে এসেছে নাটকটিতে।

নির্মাতারা আশা করছেন, পারিবারিক কমেডি ঘরানার এই নাটকটি ঈদের বিশেষ আয়োজনে দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠবে। নাটকটি ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে ইউটিউবে জি সিরিজের অফিসিয়াল চ্যানেলে।

নাটকঈদুল ফিতরজি সিরিজঅপূর্ণ রুবেল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise