জয়ার সৌন্দর্যে চমকে গেলেন নওশাবা

ফেসবুক থেকে
জয়া আহসান, যার সৌন্দর্য সময়ের সঙ্গে এগোয় না। জয়া আহসানের বয়স, আর জয়া আহসান চলেন না সমান্তরালে। ফলে বয়স এগিয়ে যায় সামনে, সুদূরে; জয়া আহসান থেমে থাকেন তারুণ্যে। আর এ কারণেই জয়াতে মুগ্ধতার ঘটনা বারবার ঘটে, ঘটতেই থাকে। জয়া আহসানের সঙ্গে মুখোমুখি দেখা হতেই চমকে উঠলেন আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
সামাজিক মাধ্যমে জয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করলেন, আর তার সঙ্গে জুড়ে দিলেন ক্যাপশন। লিখলেন, ‘এত সুন্দর আপনি, মাশআল্লাহ। আমাদের গর্ব জয়া আহসান। আলো ছড়িয়া যাও আর হাসতে থাকো আপু।’
জয়ার জাগতিক অর্জনের পাল্লা বেশ ভারী। বছরের শুরুতেই ছিল প্রাপ্তি, কলকাতার টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য এ স্বীকৃতি জয়া আহসানের।

