প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

হলিউড ছাড়ছে অস্কার

বিনোদন ডেস্কপ্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৬:২৭
হলিউড ছাড়ছে অস্কার

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার। ২০২৯ সাল থেকে আর হলিউডের ডলবি থিয়েটারে বসবে না এই জমকালো আয়োজন। এর পরিবর্তে অনুষ্ঠানটি সরিয়ে নেওয়া হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অবস্থিত পিকক থিয়েটারে, যা হলিউড থেকে প্রায় ৯ মাইল দূরে।

একই সঙ্গে বড় পরিবর্তন আসছে সম্প্রচারেও। বহু বছর ধরে এবিসি টেলিভিশনে প্রচারিত হওয়া অস্কার অনুষ্ঠান ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউব প্ল্যাটফর্মে।

এই পরিবর্তনের অংশ হিসেবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানায়, তারা লস অ্যাঞ্জেলেসভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান এইইজির সঙ্গে ১০ বছরের একটি চুক্তি করেছে। এইইজি পরিচালনা করে এলএ লাইভ কমপ্লেক্স, যেখানে অবস্থিত পিকক থিয়েটার।

এই সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়কর, কারণ ডলবি থিয়েটারটি তৈরি করা হয়েছিল মূলত অস্কারের স্থায়ী আবাস হিসেবে। ২০০২ সাল থেকে (শুধু ২০২১ সালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ব্যতিক্রম হয়েছিল) এখানেই অনুষ্ঠিত হয়ে আসছিল অস্কার। এত দীর্ঘ সময় এক ভেন্যুতে থাকার মতো ধারাবাহিকতা আগে কখনো দেখা যায়নি এই পুরস্কার অনুষ্ঠানে।

অস্কারের শুরুর দিকে অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন হোটেলে আয়োজন করা হতো। পরে চল্লিশের দশক থেকে বড় বড় থিয়েটারে স্থানান্তরিত হয়।

১৯৬৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ডরোথি চ্যান্ডলার প্যাভিলিয়নে নিয়মিতভাবে অনুষ্ঠানটি হয়। এরপর শ্রাইন অডিটোরিয়াম ও ডরোথি চ্যান্ডলার প্যাভিলিয়নে পালাক্রমে আয়োজন চলতে থাকে, যতদিন না স্থায়ীভাবে হলিউডে চলে আসে অস্কার।

তবে ডলবি থিয়েটার পুরোপুরি বিদায় নিচ্ছে না এখনই। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য ১০০তম অস্কার পর্যন্ত এখানেই অনুষ্ঠান চলবে এবং সেটিই হবে এবিসিতে প্রচারিত শেষ আসর।

নতুন ভেন্যু পিকক থিয়েটার অবস্থিত ক্রিপ্টো ডটকম অ্যারিনার পাশে, যেখানে লস অ্যাঞ্জেলেস লেকার্স ও লস অ্যাঞ্জেলেস কিংসের মতো ক্লাবগুলো রয়েছে। এই থিয়েটারটি ২০০৮ সাল থেকে প্রায় প্রতি বছরই এমি অ্যাওয়ার্ডস আয়োজন করেছে এবং সাম্প্রতিক সময়ে রক অ্যান্ড রোল হল অব ফেমের অনুষ্ঠানও হয়েছে এখানে।

২০০৭ সালে চালু হওয়া পিকক থিয়েটারটি আগে নোকিয়া থিয়েটার ও পরে মাইক্রোসফট থিয়েটার নামে পরিচিত ছিল। প্রায় ৭ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে এখানে, যা ডলবি থিয়েটারের প্রায় দ্বিগুণ। এছাড়া খোলা প্লাজা এবং আশপাশে একাধিক হোটেল থাকায় বড় আয়োজন পরিচালনায় সুবিধা হবে বলে মনে করছে আয়োজকরা।

চুক্তির অংশ হিসেবে এইইজি থিয়েটারের প্রযুক্তিগত অবকাঠামোয় বড় ধরনের উন্নয়ন করবে এবং অস্কারের উপযোগী করে বিশেষ ডিজাইন সংযোজন করবে।

এক যৌথ বিবৃতিতে একাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর বলেন, ‘১০১তম অস্কার ও তার পরের অনুষ্ঠানগুলোর জন্য আমরা এইইজির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে এলএ লাইভকে বিশ্ব চলচ্চিত্র উদযাপনের উপযুক্ত মঞ্চে পরিণত করা যায়।’

সূত্র: হলিউড রিপোর্টার

হলিউডঅস্কার
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise