প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

অস্কারের মঞ্চ ছেড়ে কিয়েভে শন পেন

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২০:৫৩
অস্কারের মঞ্চ ছেড়ে কিয়েভে শন পেন

সংগৃহীত ছবি

হলিউডের নামী অভিনেতা শন পেন গড়লেন এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ সময় সোমবার ভোরে যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮তম অস্কারের জমকালো আসর বসছিল, ৬৫ বছর বয়সী এই তারকা তখন ট্রেনের বগি থেকে নামছিলেন ইউক্রেনের রাজধানী কিয়েভে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে।

এবারের অস্কারে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন শন পেন।

এর আগে ২০০৪ ও ২০০৯ সালে তিনি দুবার সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন। তবে নিজের তৃতীয় অস্কার জয়ের রাতে তিনি লস অ্যাঞ্জেলেসে না থেকে ইউক্রেন সফরে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে অপারেটর সকালে শন পেনের কিয়েভ পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘এখন আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারি, শন পেন অস্কারে হাজির থাকার চেয়ে ইউক্রেনকেই বেছে নিয়েছেন!’ শেষ মুহূর্ত পর্যন্ত এই সফরটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল।

কিয়েভে নিজের কার্যালয়ে শন পেনের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টি-শার্ট ও জিন্স পরা শন পেনের সঙ্গে আলাপচারিতার ছবি পোস্ট করে টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ‘শন, ইউক্রেনের একজন প্রকৃত বন্ধু কাকে বলে তোমার সুবাদে আমরা তা জেনেছি। যুদ্ধের প্রথম দিন থেকেই তুমি আমাদের পাশে আছো।’

শন পেন কেবল সমর্থকই নন, রুশ আগ্রাসন নিয়ে তিনি একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করেছেন। এর আগে ২০২২ সালে জেলেনস্কিকে নিজের একটি অস্কার মূর্তি ধার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। রাশিয়ার সঙ্গে চলা চার বছরের যুদ্ধে তিনি একাধিকবার ইউক্রেন সফর করেছেন।

এবারের অস্কারে শন পেন সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন কর্নেল স্টিভেন লকজো চরিত্রে অভিনয়ের জন্য। ছবিতে তিনি একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন কৃষ্ণাঙ্গ বিপ্লবীর প্রেমে পড়েন। রাজনৈতিক এই থ্রিলারটিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এই বিভাগে শন পেনের সাথে আরও মনোনীত ছিলেন বেনিসিও দেল তোরো, জ্যাকব এলোর্ডি, ডেলরয় লিন্ডো এবং স্টেলান স্কর্সগার্ডের মতো তারকা অভিনেতাগণ।

বিনোদনঅস্কার
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise