প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ধার্মিক কিডম্যানের অস্কারের দিন শুরু হয় যেভাবে

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৫:২১
ধার্মিক কিডম্যানের অস্কারের দিন শুরু হয় যেভাবে

নিকোল কিডম্যান। ছবি: ভ্যারাইটি

অস্কারের প্রস্তুতি বলতে বেশিরভাগ তারকারই নির্দিষ্ট কিছু রুটিন থাকে। জিমে যাওয়া, ম্যাসাজ নেওয়া কিংবা পার্লারে যাওয়া হয়। কিন্তু অস্কারের দিনের প্রস্তুতির ক্ষেত্রে ব্যতিক্রমী একটি পথ বেছে নেন হলিউড তারকা নিকোল কিডম্যান।

সম্প্রতি শ্যানেল এবং চার্লস ফিঞ্চ আয়োজিত প্রি-অস্কার ডিনারে জানান, অস্কারের দিন সকালে তিনি গির্জায় যান। ডিনারটি অনুষ্ঠিত হয় বেভারলি হিলস হোটেলের পোলো লাউঞ্জে। এ বছর অস্কার অনুষ্ঠানে পুরস্কার প্রদানকারীদের একজন হিসেবে মঞ্চে উঠবেন কিডম্যান।

নিকোল কিডম্যান বলেন, ‘শুনতে পাগলামির মতো লাগতে পারে, কিন্তু আমি সকালে গির্জায় যাই। আমরা সময় বের করে নিই… এটা আমাকে মানসিকভাবে শান্তি দেয়। এছাড়া রবিবারে আমি নিয়মিতই গির্জায় যাই।’

প্রি-অস্কার ডিনারে উপস্থিত ছিল তার দুই মেয়ে সানডে ও ফেইথ। তবে মূল অস্কার অনুষ্ঠানে তারা থাকছে না।

কিডম্যান জানান, ‘রবিবারের ছুটির রাত বলে ওরা থাকবে না। তাছাড়া ওরা পার্টি খুব একটা পছন্দ করে না। নিজেদের বন্ধুত্বের বৃত্তেই থাকতে পছন্দ করে।’ তবে পরে হাসতে হাসতেই তিনি বলেন, ‘ওদের কেন যেন বোঝাতে পারি না এমন পার্টিতে অংশগ্রহণ করাও জরুরি।’

প্রি-অস্কার এই জমকালো ডিনারে কিডম্যান ছাড়াও উপস্থিত ছিলেন হলিউড ও সংগীত জগতের বহু তারকা। অতিথিদের তালিকায় ছিলেন জেসি বাকলি, তেয়ানা টেলর, ক্রিস্টেন স্টুয়ার্ট, মিক জ্যাগার, শ্যারন স্টোন, হাভিয়ের বারদেম, সিগর্নি উইভার, অলিভিয়া মান, লিলি-রোজ ডেপসহ আরও অনেকে।

এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজন অনুষ্ঠিত হবে স্থানীয় সময়ের হিসেবে ১৫ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি এবং অনলাইনে স্ট্রিম হবে হুলু প্ল্যাটফর্মে।

সূত্র: ভ্যারাইটি

অস্কারনিকোল কিডম্যান
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise