মেট গালার এবারের থিম ‘ফ্যাশন ইজ আর্ট’

মেট গালা ২০২৫
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৬ এর থিম ঘোষণা করেছে ভোগ। এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘ফ্যাশন ইজ আর্ট’। আগামী ৪ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট এ বসবে এই রাজকীয় আসর।
এবারের থিমটি মূলত মেট মিউজিয়ামের স্প্রিং এক্সিবিশন ‘কস্টিউম আর্ট’ কে কেন্দ্র করে সাজানো হয়েছে।মিউজিয়ামের কস্টিউম ইনস্টিটিউটের কিউরেটর অ্যান্ড্রু বোল্টন জানান, “ফ্যাশন কি আদেও কোনো শিল্প?” এই বহু পুরোনো বিতর্কের অবসান ঘটাতেই এবারের থিমটি বেছে নেওয়া হয়েছে। যা অতিথিদের সৃজনশীলতার পূর্ণ স্বাধীনতা দেবে। এখানে প্রাচীন আর্ট থেকে শুরু করে আধুনিক বা ফিউচারিস্টিক যেকোনো মাধ্যমেই পোশাকের মাধ্যমে শিল্পকে ফুটিয়ে তোলা যাবে।
এবারের প্রদর্শনীতে প্রায় ৫০০০ বছরের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক যুগের ৪০০ টিরও বেশি সামগ্রী প্রদর্শন করা হবে। যার মধ্যে থাকবে বিখ্যাত সব পেইন্টিং, আর্কাইভাল ডিজাইন এবং ঐতিহাসিক পোশাক।
এবারের মেট গালার পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে থাকছেন একঝাঁক মহাতারকা।রেকর্ড গড়া গ্র্যামি জয়ী গায়িকা বিয়ন্সে,অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও টেনিস কিংবদন্তি ভনাস উইলিয়ামস। এছাড়া হোস্ট কমিটিতে থাকছেন অ্যান্থনি ভ্যাকারেলো এবং জো ক্রাভিটজ।
ঐতিহ্য অনুযায়ী মে মাসের প্রথম সোমবার অর্থাৎ ৪ মে, ২০২৬ নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ ইভেন্ট। ফ্যাশন ও শিল্পের এই মেলবন্ধনে রেড কার্পেটে তারকারা কতটা ‘অ্যাভান্ট গার্ড’ বা বৈচিত্র্যময় লুকে ধরা দেন, এখন সেটাই দেখার অপেক্ষা।
সুত্রঃ নিউজ ১৮

