প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮:১০
পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

চিরকুট ব্যান্ড । ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এবারও ফিরছে উৎসব, গান আর তরুণদের উচ্ছ্বাস। সেই উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। টানা তিনটি কনসার্টে পারফর্ম করার ঘোষণা দিয়েছে দলটি।

আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন থেকেই শুরু হচ্ছে এ সংগীতযাত্রা। সকাল থেকেই একের পর এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাবে বৈশাখী আমেজ। সেই আমেজ আরও প্রাণবন্ত করে তুলবে চিরকুটের লাইভ পারফরম্যান্স। দিনটির প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বেলা ১১টায়। এ আয়োজন করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট।

একই দিন বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে আরেকটি কনসার্টে মঞ্চে উঠবে ব্যান্ডটি, যেখানে আয়োজনের দায়িত্বে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন।

এর পরের দিন, ১৫ এপ্রিল, তৃতীয় কনসার্টে অংশ নেবে চিরকুট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে। ফলে টানা দুই দিনে তিনটি বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষের সংগীতমঞ্চ দখল করে রাখবে ব্যান্ডটি।

চিরকুট দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফিউশন ব্যান্ডসংগীতের একটি স্বতন্ত্র নাম। রক, লোকসংগীত এবং সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের যে স্বকীয় ধারা তৈরি করেছে, তা দেশীয় শ্রোতার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও বাড়িয়েছে তাদের পরিচিতি। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ আরও অনেক শ্রোতাপ্রিয় মৌলিক ট্র্যাক, যেগুলো নববর্ষের এই আয়োজনেও থাকবে বলে জানা গেছে।

ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমী জানিয়েছেন, বৈশাখ সবসময়ই তাদের জন্য বিশেষ এক সময়। তরুণ শ্রোতাদের ভালোবাসা ও ক্যাম্পাসভিত্তিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগকে তারা বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন।

‘বৈশাখের এই আয়োজনে দর্শকদের সঙ্গে মিলেমিশে উৎসব ভাগ করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জনপ্রিয় গানগুলো পরিবেশন করে ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করতে চাই,’ বলছিলেন সুমী।

গানপহেলা বৈশাখচিরকুটসুমী
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise