প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

নতুন রেকর্ডের অপেক্ষায় সুইফট

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:০৭
নতুন রেকর্ডের অপেক্ষায় সুইফট

সংগৃহীত ছবি

জনপ্রিয় পুরস্কার আয়োজন ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন পপ তারকা টেইলর সুইফট। মার্কিন সংগীত জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট আটটি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্যে ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ গানের জন্য ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছে তাঁর ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি।

উল্লেখ্য, গত বছর তিনি ছয়টি মনোনয়ন পেয়েছিলেন, তবে এবার সেই সংখ্যা আরও বেড়েছে। ‘ব্যাড ব্লাড’ খ্যাত এই গায়িকা এর আগেই আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন। এই প্রতিযোগিতায় ৪০টি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সুইফটের পরে ২৬ অ্যাওয়ার্ড নিয়ে তালিকায় আছেন মাইকেল জ্যাকসন। এবারের মনোনয়নের তালিকায় টেইলর সুইফটের পরেই রয়েছেন সাব্রিনা কার্পেন্টার, অলিভিয়া ডিন, সোম্বর এবং মরগান ওয়ালেন— যারা প্রত্যেকে পেয়েছেন সাতটি করে মনোনয়ন।

কার্পেন্টারও ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ বিভাগে সুইফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, অলিভিয়া ডিন ও সোম্বর প্রথমবারের মতো এই আয়োজনে মনোনয়ন পেয়েছেন, যার মধ্যে ‘নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার’ও রয়েছে।

এছাড়া মনোনয়ন পেয়েছেন নেটফ্লিক্সের অস্কারজয়ী অ্যানিমেটেড মিউজিক্যাল ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির গায়ক-গায়িকারাও। ইজে, অড্রি নুনা এবং রেই অ্যামি ‘গোল্ডেন’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’, ‘বেস্ট ভোকাল পারফরম্যান্স’ এবং ‘বেস্ট পপ সং’ বিভাগে জায়গা করে নিয়েছেন। গানটি ইতোমধ্যেই চার্টের শীর্ষে উঠে এসেছে। তারা যদি কোনো একটি বিভাগেও জিতে যান, তবে সেটিই হবে তাদের প্রথম অ্যামা জয়। ভক্তদের ভোটের মাধ্যমেই বিজয়ী নির্ধারণ করা হবে।

আগামী ২৫ মে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী কুইন লতিফাহ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সিবিএস এবং প্যারামাউন্ট প্লাস।

গ্র্যামি, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী কুইন লতিফাহ দীর্ঘদিন ধরেই সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর ক্যারিয়ারে রয়েছে একাধিক হিপ-হপ অ্যালবাম এবং অস্কার মনোনীত চলচ্চিত্রে অভিনয়ের কৃতিত্ব।

‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতার মনোনয়ন নির্ধারণ করা হয় শিল্পীদের বিলবোর্ড চার্টে পারফরম্যান্স, স্ট্রিমিং সংখ্যা, অ্যালবাম বিক্রি, রেডিওতে প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার ভিত্তিতে।

 

সূত্র: রয়টার্স

টেইলর সুইফটঅ্যামাআর্টিস্ট অব দ্য ইয়ার
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise