প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

জীবনের শেষ দিন পর্যন্ত আশা বিশ্বাস করতেন, গানই তার নিঃশ্বাস

পান্থ আফজালপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৫:১৫
জীবনের শেষ দিন পর্যন্ত আশা বিশ্বাস করতেন, গানই তার নিঃশ্বাস

আশা ভোঁসলে

‘পিয়া তু আব তো আ যা’, ‘ইয়ে মেরা দিল’, ‘দম মারো দম’ বা ‘ও হাসিনা জুলফোঁয়ালি’-এই গানগুলো শুধু জনপ্রিয়ই নয়, একেকটি সময়ের পরিচয় বহন করে। যে গানগুলো গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে।

মাত্র ৯ বছর বয়সে গানের জগতে পা রাখা। ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রে গান রেকর্ড। পঞ্চাশের দশকে যখন লতা মঙ্গেশকর হয়ে উঠছেন সুরকারদের প্রথম পছন্দ, তখন আশাকে লড়তে হয়েছে নিজের পরিচয়ের জন্য। এরপর সময়ের সঙ্গে সেই গণ্ডি ভেঙে বেরিয়ে আসেন তিনি। উপহার দেন অসংখ্য জনপ্রিয় ভিন্ন ধারার গান।

আজ রবিবার কিংবদন্তি এই কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু একটি যুগের অবসান, যে সময়ের কণ্ঠই গড়ে দিয়েছিল এ দেশের সঙ্গীতরুচি।

শনিবার সন্ধ্যা থেকেই উৎকণ্ঠায় ছিল ভারত। হঠাৎ অসুস্থতা এবং পরে হৃদরোগে আক্রান্ত হওয়া- সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।

আশাজির নাতনি তখন জানিয়েছিলেন, ভোঁসলে তার সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছিলেন। কিন্তু সব প্রার্থনা বিফল করে না-ফেরার দেশে চলে গেলেন সুরের জাদুকরী।

আশা ভোঁসলের জীবন কেবল গ্ল্যামার আর করতালির ছিল না। তার সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল গভীর ক্ষত। পরিবারের অমতে মাত্র ১৬ বছর বয়সে নিজের চেয়ে ২০ বছরের বড় গণপতারাও ভোঁসলেকে বিয়ে করেন তিনি।

এই সিদ্ধান্তের কারণে দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে দীর্ঘ সময় তার মুখ দেখাদেখি ছিল বন্ধ। তবে যে ভালোবাসার টানে ঘর ছেড়েছিলেন, সেই শ্বশুরবাড়িতেই জুটেছিল মানসিক ও শারীরিক নির্যাতন। দিদি লতার সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখতে দেওয়া হতো না তাকে।

চরম অমানবিকতার শিকার হয়েছিলেন তিনি। তৃতীয় সন্তান আনন্দের জন্মের সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই যন্ত্রণার দিনগুলোতে সন্তানদের নিয়ে মায়ের কাছে ফিরে এসেছিলেন তিনি।

এত কষ্টের পরও আশা কখনো ভেঙে পড়েননি। তিনি বলতেন, সেই বিয়ে না হলে তিনি তার তিন সন্তানকে পেতেন না।

পরবর্তী সময়ে প্রখ্যাত সুরকার আরডি বর্মণের সঙ্গে তার বিয়ে হলেও জীবনের প্রথম দিকের সেই ক্ষত সারাজীবন তার সঙ্গী ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বাস করতেন, গানই তার নিঃশ্বাস।

৯০ বছর বয়সেও দুবাইতে তিন ঘণ্টা দাঁড়িয়ে লাইভ কনসার্ট করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ, গ্র্যামি মনোনয়নসহ অসংখ্য অর্জন।

তিনি অগণিত কালজয়ী গান গেয়ে শ্রোতাদের করেছেন মুগ্ধ। এর মধ্যে রয়েছে, ‘দিল তো পাগল হ্যায়’, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’। বাংলা গানেও তিনি অনবদ্য ছিলেন।

আশা কেবল একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন অদম্য জেদ আর প্রাণশক্তির প্রতীক। তার মৃত্যুতে ভারত হারাল তার অন্যতম শ্রেষ্ঠ রত্নকে।

গায়িকার নশ্বর দেহ চলে গেলেও, তার কণ্ঠস্বর চিরকাল রয়ে যাবে কয়েক প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে। বিদায় সুর-সাম্রাজ্ঞী।

মৃত্যুসুরকারগানআশা ভোঁসলে
১
শেষ সুরে আশা ভোঁসলে

শেষ সুরে আশা ভোঁসলে

‘যেতে দাও আমায় ডেকো না, কবে কী আমি বলেছি মনে রেখো না’ কণ্ঠে তুলেছেন কত শত গান। প্রাণে বেজেছে কত  মোহনীয় সুর। বাংলা গানের এই আবেশটুকু কে না মনে রাখবে। আমরা কি আর তাকে ডাকব না? মনে রাখব না? কবে কি বলেছিলেন কিংবদন্তি শিল্পী? তার যত কথা সবই তো গানেই।চলে গেলেন আশা ভোঁসলে। বছর গুনলে জীবন নিয়ে গেছেন ৯...

বিস্তারিত পড়ুন...

২
‘আজ যাই, আসব আরেক দিন’

‘আজ যাই, আসব আরেক দিন’

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বিস্তারিত পড়ুন...

৩
আশা ভোঁসলের কণ্ঠে জাদু ছড়ানো অমর সব গান

আশা ভোঁসলের কণ্ঠে জাদু ছড়ানো অমর সব গান

যে কণ্ঠ কখনো দুষ্টুমিতে মেতে উঠত, কখনো বিরহে হাহাকার করত, আবার কখনো প্রেমের আকুলতায় মন ভরিয়ে দিত সেই জাদুকরী কণ্ঠ আজ স্তব্ধ। উপমহাদেশের সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলের মৃত্যুতে একটি যুগের অবসান হলো। তিনি শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের আবেগ ও অনুভূতির নাম।আশা ভোঁস...

বিস্তারিত পড়ুন...

৪
রুনা লায়লার সুরে গান গেয়েছিলেন আশা, রেকর্ডিংয়ে শেষ দেখা

রুনা লায়লার সুরে গান গেয়েছিলেন আশা, রেকর্ডিংয়ে শেষ দেখা

কিন্নরকণ্ঠী আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সংগীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। ‘আভি না যাও ছোড় কার, দিল আভি ভরা নেহি’ বলে হাজার ডাকলেও তিনি সাড়া দেবেন না আর। তাঁর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল বাংলাদেশের বরেণ্য শিল্পী রুনা লায়লার। তাকে ‘রুনাজি’ ও ‘আপনি’ বলে সম্বোধন করতেন আশা। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় হাসপাতা...

বিস্তারিত পড়ুন...

    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise